'BJP গরুর দুধে সোনা খুঁজে পায়নি...', দিলীপ-মমতা ছবি সামনে আসতেই বিস্ফোরক পোস্ট বিজেপি বিধায়কের
Dilip Ghosh-Bjp: দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন ওই দলের ইন্দাসের বিধায়ক নির্মাল ধাড়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাম না করে দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ করে ওই বিজেপি বিধায়ক লেখেন, 'দু'দিন আগে যাদের বুকে পা তুলে দিচ্ছিল এখন তাদেরকেই নিজের বুকের উপর নিয়ে নাচছে। BJP গরুর দুধে সোনা খুঁজে পায়নি বলে ওদের কাছে সোনা খুঁজতে গেছে'।
পরে তাঁর ওই ফেসবুক পোষ্ট বিষয়ে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়াকে প্রশ্ন করা হলে তিনি (Dilip Ghosh-Bjp) বলেন, 'যেটা বাস্তব সেটাই লিখেছি। ২০২১ এ বিজেপি কর্মীদের উপর নানান ধরণের অত্যাচার করা হয়েছিল, তখন যাননি। এখন ওখানে গিয়ে বিজেপি কর্মীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেও তিনি দাবি করেন। আর সেই ক্ষোভ থেকেই যে ওই সোশ্যাল মিডিয়া পোস্ট তা স্পষ্ট করেছেন বিজেপি বিধায়ক।

যদিও ওই ঘটনায় কোন 'ধরণের রাজনৈতিক রঙ দেখতে পাচ্ছেন না' বলে দাবি করেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ। তিনি বলেন,তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষ প্রকাশ্যে দেখা করলেও অনেকেই 'রাতের অন্ধকারে' তাঁর সঙ্গে যোগাযোগ রাখে। বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখানোর কথা বলে চাঞ্চল্যকর দাবি শাসকনেতার। যদিও এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিধায়ক। তাঁর কথায়, তৃণমূলের কে কি বলল তাতে কিছু জুয়ায় আসে না।
Dilip Ghosh-Bjp: ক্ষোভের মুখে দিলীপ
মমতা-দিলীপ একফ্রেমে আসতেই ক্ষোভে ফুসছেন বঙ্গ বিজেপি নেতা-কর্মীরা। তা সে শীর্ষ হোক কিংবা তৃণমূলস্তরে। আরফ তা কোলাঘাটে নামতেই টের পেলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সেখানে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। এমনকী কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন স্ত্রী, বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারও। দিলীপ ঘোষকে ঘিরে ধরে গো ব্যাক শ্লোগান দিতে থাকেন। আর তাতে কিছুটা মেজাজও হারিয়ে ফেলেন বিজেপি নেতা।
Dilip Ghosh-Bjp: নজর রাখছে দল
দিলীপ ঘোষের মমতার পাশে বসে চা চক্র মোটেই দল অনুমোদন করে না বলে আগেই জানিয়েচেন সুকান্ত মজুমদার। আজ এই প্রসঙ্গে তিনি জানান, গোটা পরিস্থিতির উপর দল নজর রাখছে। তবে এই বিষয়ে বাইরে কিছু বিস্তারিত বলতে চাননি। তবে বিতর্কে তাঁর যে কিছু যায় আসে না তা এদিন সকালেই স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ।
নাম না করে শুভেন্দু-সৌমিত্র খাঁ'কে আক্রমণ করে বলেন, "যারা '২১ সালে, '২০ সালে বিজেপিতে এসেছে, তারা নিতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, হিন্দুত্ব দেখাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাতে আসবেন না। আমার গায়ে কাটলে হিন্দুত্বের রক্ত বেরোবে। বড় বড় কথা কারা বলছে , যারা মমতা ব্যানার্জির আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন, কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, এখন বিজেপির উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটাচ্ছে।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ?











Click it and Unblock the Notifications