New Intercity Express: খড়গপুর হয়ে নয়, এই ট্রেন বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত চলবে! রইল বড় আপডেট
Bankura Howrah New Intercity Express: বাঁকুড়াকে ঘিরে তৈরি হচ্ছে বিভিন্ন পর্যটন ক্ষেত্র! মুকুটমণিপুর সহ একাধিক এলাকায় মানুষ সারা বছরই মানুষজন ভিড় জমান। এমনকী বাঁকুড়া থেকেও বহু মানুষ কাজের সূত্রে কলকাতা সহ একাধিক জায়গায় যান। আর সে কথা মাথায় রেখেই নয়া ইন্টরসিটি এক্সপ্রেসের অনুমোদন দিল রেলবোর্ড। নয়া এই ট্রেন বাঁকুড়া থেকে ভায়া মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত চলবে। এতে বহু মানুষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
নয়া এই ট্রেনের (Bankura Howrah New Intercity Express) ফলে কলকাতার আরও কাছাকাছি বাঁকুড়া চলে এল। খুব অল্প সময়ে আদিবাসী অধ্যুষিত এই এলাকায় পৌঁছে যাওয়া যাবে বলেও মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, বাংলা জুড়ে রেল যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে রেল। ইতিমধ্যে রেল পথে যুক্ত হচ্ছে জয়রামবাটি। ইতিমধ্যে সেখানে স্টেশন তৈরির কাজ শেষ। বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত রেললাইন পাতাও হয়ে গিয়েছে।

আজ বৃহস্পতিবার নিরাপত্তা সংক্রান্ত সবদিক খতিয়ে দেখা হয়। খুব শীঘ্রই এই লাইনে ট্রেন চলাচল শুরু হবে বলে খবর। এর মধ্যেই বাঁকুড়া এবং কলকাতার মধ্যে নয়া ইন্টারসিটি এক্সপ্রেস চালাতে চলেছে রেল। খুব শীঘ্রই ওই লাইনে নয়া এই ট্রেন চলবে বলে জানা যাচ্ছে।
দীর্ঘদিন ধরে হাওড়া এবং বাঁকুড়ার মধ্যে নয়া এই ট্রেনের দাবি ছিল। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এই বিষয়ে দাবিও জানান বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সেই সময় ট্রেন দেওয়ার কথাও রেলমন্ত্রী দিয়েছিলেন বলে খবর। আর সেই সূত্র ধরেই হাওড়া এবং বাঁকুড়া নয়া ইন্টরসিটি এক্সপ্রেস ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। যা খবর, বাঁকুড়া ভায়া মশাগ্রাম সরাসরি ট্রেন চলবে। এতে হাওড়া এবং বাঁকুড়ার দূরত্ব অনেকটাই কমে যাবে।
রেল সুত্রে জানা গিয়েছে, এই রুটে দুই প্রান্তিক স্টেশনের দূরত্ব পড়বে মাত্র ১৮৫ কিমি। মূলত মশাগ্রাম স্টেশনটি পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশন হিসাবেও কাজ করবে। আগে অনেকটাই ঘুরপথে হাওড়া এবং বাঁকুড়ার মধ্যে ট্রেন চলত। যেতে হতো খড়গপুর হয়ে। অনেকটাই সময় লেগে যেত।
কিন্তু নয়া রুটে এক ধাক্কায় সময় অন্তত কয়েক ঘণ্টা বেচে যাবে বলে মনে করছেন রেল আধিকারিকরা। পাত্রসায়র, ইন্দাস, সোনামুখীর বহু লোকজন এই ট্রেন চালু হলে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। যা খবর, খুব শীঘ্রই টাইমটেবিল ঘোষণা করা হবে।












Click it and Unblock the Notifications