বাংলাদেশ থেকে বাংলায় ঢুকতেই মিলেছে ভুয়ো আধার কার্ড? বড় কেলেঙ্কারি ফাঁস! সূত্রের খোঁজে পুলিশ
Fake Aadhaar card racket West Bengal: বাংলাদেশের (Bangladesh) আবহে বাংলার মাটিতে ফাঁস হয়েছে অবাধ পাসপোর্ট চক্র! এমনকি ওপার বাংলা থেকে এসেও ভারতের আধার কার্ডও পেয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে ভুয়ো আধার কার্ড সহ এক বিএনপি নেতাকে কলকাতা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। যা নিয়ে তিব্র চাঞ্চল্য তৈরি হয়। কীভাবে বাংলাদেশ থেকে এসেও জাল আধার কার্ড বানিয়ে ফেলা যাচ্ছে তা নিয়ে প্রশ্ন ওঠে।
আর এর মধ্যেই বড় কেলেঙ্কারি ফাঁস করল পুলিশ। জানা যাচ্ছে, হাওড়ায় এমনই একটি জাল আধার কার্ড বানানোর চক্রের (Fake Aadhaar card racket West Bengal) হদিশ পায় পুলিশ। আর সেই অভিযোগ মিলতেই কড়া ব্যবস্থা নিল পুলিশ (West Bengal Police)।

স্ক্যানার মেশিন, প্রিন্টার সহ কম্পিউটার সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। জাল আধার কার্ড (Fake Aadhaar card racket West Bengal) তৈরির অভিযোগ উঠেছে ডোমজুড় থানার বেগড়ী গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতের জনৈক সদস্য দীর্ঘদিন ধরেই এই কাজে যুক্ত ছিলেন। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে কেশবপুর দক্ষিণ মাঠ এলাকার বাসিন্দা ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে হানা দেয়। এবং বেশ কিছু জাল নথি ও ল্যাপটপ, স্ক্যানার বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি জাল বার্থ সার্টিফিকেটও তৈরি করতেন বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে! মহম্মদ ইউনূসের হাতে ক্ষমতা থাকলেও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। কার্যত বাংলাদেশ জুড়ে ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা। অবাধে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা। যা চিন্তার কারণ হয়ে উঠেছে ভারতের কাছে। সীমান্ত পেরিয়ে ক্রমশ অনুপ্রবেশ ঘটছে। একদিকে প্রাণভয়ে সংখ্যালঘুরা পালিয়ে আসছে অন্যদিকে জঙ্গিরা ভারতের মাটিতে ঢুকে নাশকতা চালানোর চেষ্টা চালাচ্ছে।
এই অবস্থায় যখন উদ্বেগ বাড়ছে তখন গত কয়েকদিন আগেই কলকাতায় জাল পাসপোর্ট চক্রে একের পর এক গ্রেফতারের ঘটনাও সামনে এসেছে। এর মধ্যেই এবার জাল আধার কার্ড (Fake Aadhaar card racket West Bengal) বানানোর চক্রের খোঁজ পুলিশের হাতে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কীভাবে এই কাজ চলত তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এর পিছনে কোনও মাথা আছে কিনা তাও নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে। এমনকী বাংলাদেশ থেকে এসেছে এমন কোনও ব্যক্তিকে কি ভুয়ো কার্ড করিয়ে দেওয়া হয়েছে ওই সেন্টার থেকে? তাও খোঁজ নিচ্ছেন পুলিশ আধিকারিকরা।
তবে এই ধরনের ঘটনা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications