শোভন এখন কোন দলে- বিজেপি না তৃণমূল কংগ্রেস! পরিষ্কার হয়ে গেল বৈশাখীর কথায়
শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন। তৃণমূলে গুরুত্ব হারানোর ৯ মাস পরে তিনি বিজেপিতে যোগ দেন। আবার বিজেপিতে যোগ দিয়ে ১৭ মাস নিষ্ক্রিয় থাকেন।
শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন। তৃণমূলে গুরুত্ব হারানোর ৯ মাস পরে তিনি বিজেপিতে যোগ দেন। আবার বিজেপিতে যোগ দিয়ে ১৭ মাস নিষ্ক্রিয় থাকেন। দিন ১৫ সক্রিয় হওয়ার পরই বিজেপির সঙ্গে ফের সব সম্পর্ক ছিন্ন করেন ভোটের আগে। তাহলে তার রাজনৈতিক অবস্থান এখন কী, তার উত্তর দিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

শোভন কার- তৃণমূলের না বিজেপির!
সম্প্রতি শোভন চট্টোপাধ্যায় নারদ-কাণ্ডে গ্রেফতার হয়েছেন অন্য তিন তৃণমূল নেতার সঙ্গে। তারপর শোভনকে তৃণমূলের অন্য তিন নেতরা মতোই বিবেচনা করেছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বৈশাখী বিশেষ করে মমতা বন্যোন পাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা জানান। তখনই প্রশ্ন ওটে শোভন কার- তৃণমূলের না বিজেপির!

শোভন-বৈশাখী এখনও বিজেপি নেতা-নেত্রীই
এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও জল্পনা বাড়িয়ে দেন। তিনি বলেন শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কোনও পদত্যাগপত্র আমি পাইনি। শোভন-বৈশাখীরা সম্পর্ক ত্যাগের কথা বলেছেন। কিন্তু তাঁরা পদত্যাগ করছেন কি না বা পদত্যাগপত্র দিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। দিলীপবাবুর কথা অনুয়ায়ী, তাঁরা এখন বিজেপি নেতা-নেত্রীই।

নারদ-কাণ্ডে গ্রেফতারির পর অবস্থান শোভনের
এদিকে নারদ-কাণ্ডে গ্রেফতারির পর বৈশাখী বিজেপিকে নিশানা করেন। বলেন বিজেপি করোনার থেকেও ভয়ানক। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যদিও দুদিন পরেই তৃণমূলকে নিশানা করতে ছাড়েননি তিনি। মমতার সরকারের বিরুদ্ধেও চক্রান্তের অভিযোগ তোলেন বৈশাখী।

'আমিও যা, শোভনবাবুও এখন তাই'
এদিন নারদ-কাণ্ডে অন্তর্বর্তী জামিন পেয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বৈশাখী জানিয়ে দিয়েছেন, আমরা এখন দুজনই সাধারণ নাগরিক। শোভনবাবুর এখন কোনও ক্ষমতা নেই, রাজনৈতিক প্রভাবও নেই। তিনি সমস্ত পদ ছেড়ে দিয়েছেন। বিজেপিও ছেড়ে দিয়েছেন। আমিও যা, শোভনবাবুও এখন তাই।

শোভন রাজনৈতিক অবস্থান, ধোঁয়াশা রেখেই বৈশাখী-বার্তা
বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়কে সমস্ত রাজনৈতিক সংসর্গ ত্যাগ করা সাধারণ মানুষ হিসেবে ব্যাখ্যা করেছেন প্রভাবশালী প্রসঙ্গে। তবে এই মুহূর্তে শোভন চট্টোপাধ্যায় কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও, এই সব মিটে গেলে তিনি আবার রাজনীতিতে ফিরবেন বলে মনে করেন বৈশাখী। সেক্ষেত্রে তিনি তৃণমূলেই ফিরবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন তিনি। বলেন, শোভনবাবু এখন রাজনীতি নিয়ে কথাই বলেন না। তবে তিনি এখনও জনপ্রিয়।












Click it and Unblock the Notifications