রত্নার 'প্রেমের কেচ্ছা' না বলতে চেয়েও সংবাদমাধ্যমে ফাঁস বৈশাখীর

রত্না চট্টোপাধ্যায় নিজে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন।

রত্না চট্টোপাধ্যায় নিজে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। স্পষ্ট জানিয়েছেন, ওই মহিলার জন্য শোভনের কেরিয়ার শেষ হয়ে গেল। তিল তিল করে গড়ে তোলা রাজনৈতিক কেরিয়ার মাত্র এক বছরের মধ্যে ভেঙে চুরমার হয়ে তিনি এখন পাহাড়ের চূড়া থেকে মাটিতে এসে বসেছেন। সবকিছুর জন্য দায়ী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

রত্নার প্রেমের সম্পর্ক কান্নাভেজা গলায় ফাঁস করলেন বৈশাখী

এদিন সেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ই এক বৈদ্যুতিন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রত্নাদেবীকে নিয়ে পাল্টা অভিযোগ আনলেন। রত্নাদেবীর প্রেমের সম্পর্ক শোভনের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের কারণ বলে জানালেন বৈশাখী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে লুকিয়ে প্রেম করতেন রত্না। খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাড়ির সকলেই তা জানত। এই ঘটনা বছরের পর বছর ধরে চলেছিল।

বৈশাখীর দাবি, গতবছরে শোভন চট্টোপাধ্যায়ের এক দাদা রত্নার প্রেমের খবর শোভনকে জানান। তারপরই মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। সেখান থেকেই বিবাহ বিচ্ছেদের সূত্রপাত। এই অভিজিতের সঙ্গে দেশে বিদেশে নানা জায়গায় রত্না ঘুরেছেন। অনেক সম্পত্তি দুজনের নামে কিনেছেন বলেও বৈশাখী অভিযোগ করেছেন।

রত্না ও শোভনের মধ্যে ঝগড়ার সূত্রপাত অভিজিত গঙ্গোপাধ্যায়কে নিয়েই। অভিজিতকে সঙ্গে নিয়ে নানারকম ব্যবসায় নাকি জড়ান রত্না। শোভনকে না জানিয়েই বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন রত্না। অভিজিতকে সঙ্গে নিয়ে সম্পত্তিও কিনেছেন। তার জন্য টাকাও নিয়েছেন।

বৈশাখীর অভিযোগ, এমনকী নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়ে সম্পত্তির হিসাব দেওয়া হয়েছিল তাতেও কারচুপি করেন রত্না। শোভনকে না জানিয়ে অনেক গোপন সম্পত্তি করেছিলেন রত্না। তা ঝগড়াঝাঁটির পরে উঠে আসে যে আরও ২১টি সম্পত্তি রত্না শোভনের থেকে লুকিয়েছেন। যা শুনে শোভন রেগে যায়। বলেন, কী সর্বনাশ আমার করেছ তুমি জানো না!

শোভন ও রত্নার ঝগড়ার সময়ই এই অভিজিতের ঘটনা জানতে পারেন বৈশাখী। তারপরে শোভনের বাড়ি যেতে যেতে পরিষ্কার হয় যে বাড়ির সকলেই রত্না ও অভিজিতের বিষয়ে জানত। শোভন প্রথমে অন্ধকারে ছিলেন। পরে জানতে পেরে ক্ষিপ্ত হন।

এমনকী রত্নাকে শোভন জিজ্ঞাসা করায় তিনি নাকি অভিজিতের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছিলেন। এবং বলেছিলেন, যা করেছি বেশ করেছি। তোমার মতো স্বামী থাকলে প্রেম করতে হয়। অর্থাৎ রত্নার অভিযোগের পাল্টা বৈশাখী তাঁর প্রেম কাহিনি সংবাদমাধ্যমে ফাঁস করে দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+