'রাজনীতি' ভুলে সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যকে ভোট দেওয়ার আহ্বান বাইচুংয়ের
রাজনীতি ভুলে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে ত্রাণ বিলি করেছিলেন প্রাক্তন তৃণমূল নেতা প্রাক্তন জাতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া।
রাজনীতি ভুলে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে ত্রাণ বিলি করেছিলেন প্রাক্তন তৃণমূল নেতা প্রাক্তন জাতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। একুশের নির্বাচনের আগে তিনি সরাসরি শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যকে ভোট দেওয়ার আহ্বান জানালেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর আহ্বান, ভালো মানুষ, কাজের মানুষ অশোকদাকে ভোট দিন।

অশোক ভট্টাচার্যকে ভোটে জেতানোর আহ্বান বাইচুংয়ের
২০১৪ সালে তৃণমূল প্রার্থী হিসেবে দার্জিলিং থেকে লড়েছিলেন বাইচুং ভুটিয়া। তিনি বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার কাছে হেরে যান। তারপর ২০১৬-য় তিনি সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এবার সেই অশোক ভট্টাচার্যকেই ভোটে জেতানোর আহ্বান করছেন বাইচুং ভুটিয়া। তাঁর এই আবেদন বাংলার রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

করোনাকালে অশোক ভট্টাচার্যের অনুরোধে ত্রাণ বিলি
বাইচুং ভুটিয়ার সঙ্গে বর্তমানে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন ২০১৬-র নির্বাচনের পরপরই। এরপর তিনি বিজেপিতে যোগ দেননি। সিকিমে নতুন দল গড়ে বিজেপির বিরুদ্ধেই লড়াই করেছিলেন। তাঁর সঙ্গে বাংলার-যোগ এখনও রয়ে গিয়েছে। সেই কারণেই তিনি করোনাকালে অশোক ভট্টাচার্যের অনুরোধে ত্রাণ বিলি করতে এসেছিলেন।

অশোকদার সঙ্গে রাজনৈতিক নয়, ব্যক্তিগত সম্পর্ক
শিলিগুড়ির তৎকালীন মেয়র অশোক ভট্টাচার্যের সঙ্গে হাত মিলিয়ে তিনি ত্রাণ বিলি করেন। কোনও রাজনৈতিক ভেদাভেদ তিনি রাখেননি। শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দেন বাইচুং। তখনই বলেন, অশোকদার সঙ্গে রাজনৈতিক নয়, ব্যক্তিগত সম্পর্ক থেকেই এসেছি। চিরকালই অশোকদার সঙ্গে আমার ভালো সম্পর্ক।

ভালো মানুষ ভালো প্রার্থী অশোকদাকে ভোট দিন
সেই ভালো সম্পর্ক থেকেই এবার তিনি অশোক ভট্টাচার্যকে ভোট দিয়ে জেতানোর আহ্বান জানালেন। আগেরবার অশোক ভট্টাচার্যের কাছে হেরেছিলেন, এবারও তিনি তাঁকে জেতানোর আহ্বান করলেন। বললেন, অশোকদা ভালো মানুষ ভালো প্রার্থী। শিলিগুড়ির উন্নয়নের কথা ভাবেন। যিনি কাজ করতে চান কাজ করতে জানেন, তাঁকে জেতানোই শ্রেয়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications