Bagdogra Airport: নতুন টার্মিনাল পাচ্ছে বাগডোগরা বিমানবন্দর, কবে উদ্বোধন? ঝড়ের গতিতে চলছে কাজ
Bagdogra Airport: নতুন রূপে সাজবে বাগডোগরা বিমানবন্দর। নতুন টার্মিনাল ভবন (New Terminal Building) নির্মাণ করা হবে বাগডোগরার বিমানবন্দরে। দুই দফায় নির্মাণ করা হবে নতুন টার্মিনাল বিল্ডিং। ২০২৭ এর মার্চ মাসের মধ্যেই কাজ সম্পন্ন হতে পারে। আর তা হলে বাগডোগরা বিমানবন্দরে অনায়াসেই আন্তর্জাতিক বিমান (International Flights) চালানো যাবে।
গত ২০২৪ সালের অক্টোবরেই বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালকে সাজানোর শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বারণসী থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর মহম্মদ আরিফ জানান, পুরোনো ভবন একই থাকবে। তার সঙ্গেই নতুন ভবন নির্মাণ করা হবে।

তিনি আরও জানান, প্রথম দফায় ৭০ হাজার ৪০০ বর্গমিটারের কাজ প্রথম দফায় শেষ করা হবে। দ্বিতীয় দফায় হবে ৫০ হাজার বর্গমিটারের কাজ। ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে নতুন টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। আপাতত নির্ধারিত সময় মেনেই সব কাজ চলছে বলে জানান তিনি।
গত অক্টোবরে বারাণসী থেকে বাগডোগরা বিমানবন্দরের উন্নয়নের কাজের ভার্চুয়াল সূচনা করেন নরেন্দ্র মোদী। শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, সাংসদ রাজু বিস্তা, জয়ন্ত রায়, মেয়র গৌতম দেব, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি-সহ এয়ারপোর্ট অথরিটির শীর্ষ আধিকারিকরা।
নতুন টার্মিনাল ভবনের আয়তন হবে এক লক্ষ বর্গমিটার। প্রতি ঘণ্টায় অন্ততপক্ষে ৩ হাজার ৮০০ জন যাত্রী সেখানে উপস্থিত থাকতে পারবেন। স্রেফ তাই নয়, নতুন টার্মিনাল বিল্ডিংয়ে মাল্টি লেভেল কার পার্কিং ও ১০টি এয়ারব্রিজও রাখা হবে। ১৬টি ছোট বিমান রাখারও ব্যবস্থা থাকবে। গোটা প্রকল্পের জন্য প্রায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
উত্তর পূর্বের প্রবেশ দ্বার শিলিগুড়ি। ফলে ভৌগোলিক অবস্থান থেকে শিলিগুড়ি খুবই গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য বাগডোগরা বিমানবন্দরের গুরুত্ব রয়েছে। পর্যটনের জন্যও বিমানবন্দরের গুরুত্ব অনেক বেশি। আর তাই বহুদিন ধরেই শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবি উঠেছিল। মোদীর হাত ধরে বিমানবন্দর উন্নয়নের সূচনা হয়।












Click it and Unblock the Notifications