'অহঙ্কারী, দাম্ভিক মোদী সরকার, পরীক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে', তোপ অভিষেকের

'অহঙ্কারী, দাম্ভিক মোদী সরকার, পরীক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে', তোপ অভিষেকের

করোনা পরিস্থিতির মধ্যেই নিট, জি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে মোদী সরকার। এই নিয়ে আন্দোলনে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেসের যুবর সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে দাম্ভিক অহঙ্কারী বলে আক্রমণ শানিয়েছেন। ছাত্রছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব নিক মোদী সরকার। ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক।

মোদী সরকারকে আক্রমণ অভিষেকের

মোদী সরকারকে আক্রমণ অভিষেকের

করোনা পরিস্থিতির মধ্যেই নিট ও জি পরীক্ষা নিচ্ছে মোদী সরকার। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা বিন্দু মাত্র ভাবছে না তারা। এতোটাই দাম্ভিক এবং অহঙ্কারী তারা। শুক্রবার গান্ধী মূর্তির পাদদেশে সরাসরি মোদী সরকারে বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিরাপত্তার দায়িত্ব নিক সরকার

নিরাপত্তার দায়িত্ব নিক সরকার

পরীক্ষা করানোর জন্য মরিয়া হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার এদিকে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব িনচ্ছেন না। লিখিত আকারে পরীক্ষার্থীদের নিরাপত্তার দািয়ত্ব নিক মোদী সরকার। শুক্রবার এমনই দাবি জানিেয়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস

অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস

নিট এবং জি পরীক্ষা নিয়ে শুক্রবার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ছাত্র যুবদের স্বার্থের কথা ভেবেই এই আন্দোলন বলে জানিয়েছেন দলনেত্রী। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন এই অবস্থান বিক্ষোভে। ভার্চুয়াল সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সুপ্রিম কোর্টে মামলা

সুপ্রিম কোর্টে মামলা

নিট জি পরীক্ষা বাতিলের দাবি বাংলা সহ ৬টি রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্টে যাওয়ার কথা প্রথমে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন। সেই প্রস্তােব মান্যতা দিয়েই অবিজেপি রাজ্যগুলি সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+