উত্তরপ্রদেশের জঙ্গল রাজ নিয়ে কী বলবেন? মমতা সরকারের পাশে দাঁড়িয়ে টুইট প্রণব পুত্রের
উত্তরপ্রদেশের জঙ্গল রাজ নিয়ে কী বলবেন? মমতা সরকারের পাশে দাঁড়িয়ে টুইট প্রণব পুত্রের
বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে যাঁরা রাজ্য সরকারকে দায়ী করছেন তাঁরা উত্তর প্রদেশ নিয়ে কী বলবেন? উত্তর প্রদেশের জঙ্গলরাজ নিয়ে কী বলবেন? টুইটে মমতা সরকারের পাশে দাঁড়ায়ে বিজেপিকে নিশানা প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের। তারপরেই তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা বেড়েছে। যদিও কয়েকদিন আগেই নিজেই টুইটে তৃণমূল কংগ্রেস যোগদানে জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি।

ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব বিজেপি
রাজ্যে ভোট পরবর্তী হিংসা চরমে উঠেছে। হাজার হাজার মানুষ ঘর ছাড়া। তাঁরা বাড়ি ফিরতে পারছেন না বলে অভিযোগ করছেন বিজেপি নেতারা। এই নিয়ে দিল্লিতে নালিশও জানিেয় এসেছেন বিজেপি নেতারা। একের পর এক অভিযোগ করেছেন তাঁরা। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষরা।

মমতাকে চিঠি রাজ্যপালের
দিল্লিতে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে চিঠি লিখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছেন, রাজ্যে স্বাধীনতার পরে এমন পরিস্থিতি কখনও হয়নি। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এখানে। মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। এই নিয়ে রাজ্য সরকার নিরুত্তাপ রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মমতা সরকারের পাশে দাঁড়ালেন প্রণব পুত্র
রাজ্যপালের এই চিঠির পরের দিনই মমতা সরকারের পােশ দাঁড়িয়ে পাল্টা টুইট করেছেন, টুইটে তিনি লিখেছেন রাজ্য সরকার যথেষ্ট পদক্ষেপ করেছে ভোট পরবর্তী হিংসা নিয়ে। কলকাতা হাইকোর্ট তিনি অভিযোগ করেছেন হাইকোর্টও এই পশ্চিমবঙ্গ সরকার পদক্ষেপ করেছে। যদি পশ্চিমবঙ্গ সরকার দায়ী হয় সবরকম হিংসা নিয়ে তাহলে উত্তর প্রদেশ সরকার কেন হবে না। সেখানে জঙ্গলরাজ নিয়ে কী বলবেন।

টুইট ঘিরে জল্পনা
প্রণব পুত্রের এই টুইটের পরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কী এবার তিনিও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল, মুকুলের মতো প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ও তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। কিন্তু পরে নিজেই টুইট করে সেই জল্পনা উড়িয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। সেই টুইটও পরে ডিলিট করে দেন তিনি।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী










Click it and Unblock the Notifications