রাজ্য বিজেপির দপ্তরে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারীর তোপ, রাজ্যে দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থার অভিযোগ

কলকাতার মুরলিধর সেন লেনে বিজেপির রাজ্য দপ্তরে সোমবার দুপুর ২ টো নাগাদ সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান আইন ও শাসনব্যবস্থা কেন্দ্রিক বিভিন্ন ইস্যুকে একহাত করে তিনি তীব্র আক্রমণ শানেন। তাঁর অভিযোগ, "পশ্চিমবঙ্গে প্রশাসন আর শাসকদের ব্যক্তিগত এজেন্ডার যন্ত্রে পরিণত হয়েছে। সাধারণ মানুষের কথা বলার কেউ নেই।"

সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যে ব্যাপক দুর্নীতি, কাটমানির সংস্কৃতি ও আইনশৃঙ্খলার অবনতি সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এমনকি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নাম রাজ্যের মুখ্যমন্ত্রী পাল্টে দিয়েছেন বলেও অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা।

এমনকি তিনি এও বলেন,"দুর্নীতি আজ গোটা ব্যবস্থাকে গ্রাস করেছে। সরকারি প্রকল্প থেকে ব্লক স্তরের কাজ সর্বত্রই একই চিত্র।"

এদিন তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন মামলায় অভিযুক্ত একাধিক প্রভাবশালী ব্যক্তি প্রশাসনিক ছত্র ছায়ায় রয়ে যাচ্ছেন। তাঁর কথায়, "অপরাধীদের শাস্তি না হয়ে সুরক্ষা দেওয়া হচ্ছে। রাজ্যবাসী সব দেখছে ও সময় এলে তার যোগ্য জবাব দেবে।"

পাশাপাশি সাংগঠনিক দিকেও দলকে আরও মজবুত করার বার্তাও দেন শুভেন্দু। তিনি জানান, আসন্ন কর্মসূচি ও জনসংযোগ অভিযানে বিজেপি আরও আগ্রাসী ভূমিকা নেবে। তাঁর দাবি, "রাজ্যে বিকল্প শক্তি হিসেবে বিজেপির গ্রহণযোগ্যতা দিনকে দিন বাড়ছে।"

রাজ্য রাজনীতিতে যখন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর এর কাজ জোরকদমে চলছে, ঠিক সেই সময়ে শুভেন্দুর এই সাংবাদিক সম্মেলনকে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বিশেষ করে সংগঠন শক্তিশালী করা ও শাসকদলের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের সুর তুলে দিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+