অনুব্রত-গড়ে তৃণমূলের মন্ত্রীকে প্রণাম উর্দিধারী পুলিশের! ভিডিও ভাইরাল, বিতর্ক তুঙ্গে
উর্দি পরে তৃণমূলের মন্ত্রীকে প্রণাম করতে গিয়ে বিতর্কে জড়ালেন বীরভূমের এক পুলিশ অফিসার। প্রকাশ্য মঞ্চেই পুলিশের এই কীর্তি নিয়ে শুরু হয়েছে চর্চা।
উর্দি পরে তৃণমূলের মন্ত্রীকে প্রণাম করতে গিয়ে বিতর্কে জড়ালেন বীরভূমের এক পুলিশ অফিসার। প্রকাশ্য মঞ্চেই পুলিশের এই কীর্তি নিয়ে শুরু হয়েছে চর্চা। বিরোধীরা রে-রে করে উঠেছেই, তৃণমূলও পড়েছে গভীর অস্বস্তিতিতে। মন্ত্রীর হাত থেকে স্মারক নেওয়ার পরই রঞ্জন দত্ত নামে ওই পুলিশকর্মী প্রণাম করতে যান মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে।

যদিও ওই পুলিশ অফিসার প্রণাম করার আগেই মন্ত্রী তাঁকে ধরে ফেলেছিলেন। কিন্তু এই ভিডিওই ভাইরাল হয়ে যায় মুহূর্তে। মোবাইল থেকে মোবাইলে ঘুরতে থাকে এই ভিডিও। শুরু হয়েছে সমালোচনা। ইতিমধ্যে এই ভিডিওকেই ইস্যু করতে উটেপড়ে লেগেছে বিজেপি। তাদের কথা, এই ভিডিও প্রমাণ করে, বীরভূম জেলায় পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনও পার্থক্য নেই।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে যিনি, তিনি হলেন বীরভূমের রামপুরহাট থানার এএসআই রঞ্জন দত্ত। রবিবার মন্ত্রীর কাছ থেকে স্মারক নিয়ে তাঁকে প্রণাম করতে যান মঞ্চের মধ্যে। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক, পাশাপাশি রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।
ওই অনুষ্ঠানে তৃণমূল সরকারের মন্ত্রীর সামনে উর্দি পরে মাতা নত করেন পুলিশ অফিসার রঞ্জন দত্ত। এটি উর্দির অপমান বলে মনে করা হয়। এই ধরনের ঘটনা আগেও বহুবার ঘটেছে। আবারও ঘটল। অতীতে আইপিএস অফিসার ভারতী ঘোষ প্রকাশ্য মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জঙ্গলের মা' বলে ডাকতেন। একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রাক্তন পুলিশ প্রধান রচপাল সিংয়ের জুতো বেঁধে দেওয়ারও অভিযোগ ছিল।
জেলা বিজেপি সভাপতি শ্যামপদ মণ্ডল এই ভিডি সম্পর্কে বলেন, বীরভূম জেলায় পুলিশ এবং তৃণমূল কংগ্রেস এক। এখানে তাদের মধ্যে কোনও পার্থক্য নেই। এই ঘটনাটি তা আবারও পরিষ্কার করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে রাজি নয়।
মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশি বিধি রয়েছে ঠিকই। কিন্তু ওই পুলিশ অফিসার হয়তো আবেগের কাছে মাথা নত করার চেষ্টা করেছিলেন। তবে আমি তাকে মাথা নত করতে দিইনি। আমার আরও একটা পরিচয় রয়েছে। আমি একজন প্রফেসর। এজন্য অনেক শিক্ষার্থী আমার কাছে মাথা নত করে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications