স্বাস্থ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিতে নাগরিক আন্দোলনে ডাক!করোনা নিয়ে অভিজ্ঞতা জানালেন অশোক

স্বাস্থ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিতে নাগরিক আন্দোলনে ডাক!করোনা নিয়ে অভিজ্ঞতা জানালেন অশোক

স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবিই যথেষ্ট নয়, এই দাবিতে নাগরিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এমনটাই দাবি করলেন শিলিগুড়ি পুর প্রশাসক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। নাগরিক সমাজকে এগিয়ে আসার ডাকও তিনি দিয়েছেন। উল্লেখ করা প্রয়োজন করোনাকে জয় করে অশোক ভট্টাচার্য বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

অশোক ভট্টাচার্যের অভিজ্ঞতা

অশোক ভট্টাচার্যের অভিজ্ঞতা

সদ্য করোনা মুক্ত হওয়া শিলিগুড়ির প্রশাসক অশোক ভট্টাচার্যের মতে স্বাস্থ্য দফতর বলে কিছু নেই। শুধুমাত্র ডাক্তারের হয়রানির জন্য শিলিগুড়িতে ৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

পার্টি ও ডাক্তারদের প্রচেষ্টায় ফিরেছেন

পার্টি ও ডাক্তারদের প্রচেষ্টায় ফিরেছেন

করোনা আক্রান্ত হয়ে দিন কুড়ির মতো শিলিগুড়ির হাসপাতালে ভর্তি ছিলেন অশোক ভট্টাচার্য। নিজের প্রসঙ্গে তিনি বলেছেন, পার্টির উদ্যোগ আর ডাক্তারদের প্রচেষ্টায় তিনি বেঁচে ফিরেছেন।

স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে প্রয়োজন নাগরিক আন্দোলন

স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে প্রয়োজন নাগরিক আন্দোলন

নিজের কথা বলতে গিয়ে অশোক ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ এই সরকার মন্ত্রী থেকে অফিসার কাউকেই স্বাধীন ভাবে কাজ করতে দেয় না। কারও কাজে সঠিক মূল্যায়ন করে না। শুধু একজনই সব। তার পরিণতিতে এত মৃত্যু। তিনি বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি যথেষ্ট নয়, নাগরিক আন্দোলন গডে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

শিলিগুড়ির অবস্থা নিয়ে ফিরহাদ হাকিমকে চিঠি

শিলিগুড়ির অবস্থা নিয়ে ফিরহাদ হাকিমকে চিঠি

১০ জুলাই রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছেন শিলিগুড়ির প্রশাসক অশোক ভট্টাচার্য। সেখানে তিনি শিলিগুড়ির করোনা করোনা পরিস্থিতির মোকাবিলায় ২ কোটি টাকার প্যাকেজের দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+