Arjun Singh: নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সেটিং! ডিল কোটি টাকার, বিস্ফোরক অর্জুন
Arjun Singh: নির্বাচন কমিশন এবং তৃণমূলের মধ্যে 'সেটিং'! কোটি কোটি টাকার ডিল। বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংয়ের। নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপরেই বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুনকে প্রার্থী করে বিজেপি। কিন্তু এবার আর জিততে পারেননি তিনি।
তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে বিপুল ভোটে হারান বারাকপুরের প্রভাবশালী এই নেতা (Arjun Singh) । পরাজয়ের পরেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কার্যত এবার কমিশনের সঙ্গে তৃণমূলের সেটিংয়ের অভিযোগ বিজেপি নেতার (Arjun Singh)।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন (Arjun Singh) বলেন, এবার নির্বাচন কমিশন একেবারে ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করেছে। কোনও ভূমিকা ছিল না। সঠিক ভাবে কমিশন যদি ভোট করাতে পারত, গণনা সঠিক ভাবে করাত তাহলে ফল বাংলায় অন্যরকম হতো বলে দাবি বিজেপি নেতার। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
বলেন, কেন্দ্রীয় বাহিনীকে ঠিক করা ব্যবহার করাই হয়নি। যারা এখানে এসে অফিসাররা ভোট করাচ্ছিলেন তাঁদের উপর কোনও নজরদারিই করা হয়নি বলে অভিযোগ অর্জুন সিংয়ের। তৃণমূলের সঙ্গে কোটি কোটি টাকার ডিল হয়েছে বলেও চাঞ্চল্যকর দাবি তাঁর। শুদু তাই নয়, বাংলার যে নির্বাচন কমিশনার রয়েছেন তিনি পুরোপুরি টিএমসির লোক। কোথাও কোথাও 'সৌউদা' হয়েছিল বলেও বিস্ফোরক মন্তব্য বারাকপুরের প্রাক্তন এই সাংসদ।
আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। নাচতে না জানলে উঠোন বাঁকা! কেন নির্বাচন চলাকালীন একটা কথাও বলেনি? প্রশ্ন শাসকদল তৃণমূলের। এই প্রসঙ্গে তৃণমূলের মুখমাত্র কুণাল ঘোষ বলেন, নির্বাচনের সময় সমস্ত বিজেপি নেতারা ৩০-৩২ আসন পেয়ে গিয়েছিলেন বলে লাফাচ্ছিলেন। এখন নির্বাচনে হেরে গিয়ে এই সব কেন বলছেন? প্রশ্ন তৃণমূল নেতার। শুধু তাই নয়, অর্জুন সিংয়ের মতো নেতাদের মানুষ এখন আর পছন্দ করে না বলেও এদিন দাবি করেছেন কুণাল ঘোষ।
শুদঝু অর্জুন সিং নয়, বাংলায় বিজেপির পরাজয়ের পরেই একের পর এক বিজেপি নেতা মুখ খুলতে শুরু করেছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। এমনকি ইভিএম বদল করে কারচুপির অভিযোগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
শুধু তাই নয়, কমিশনের নিযুক্ত পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডায়মণ্ডহারবার লোকসভার বিজেপি প্রার্থীও। তাঁর দাবি, একের পর এক ঘটনা ঘটেছে। কিন্তু কমিশনের কাউকে ফোনে পাওয়া যায়নি। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করতে চলেছেন বিজেপি প্রার্থী ববি।












Click it and Unblock the Notifications