শুভেন্দু-ঝক্কি সত্ত্বেও একুশে তৃণমূলকে নিয়ে ভবিষ্যদ্বাণী অনুব্রতর, বিজেপিকে নিয়েও ইঙ্গিত
তৃণমূল কংগ্রেসে একটাই খুঁটি। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর দলবদল নিয়ে জল্পনার মধ্যেই অনুব্রত মণ্ডল বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন, ততক্ষণ কোনও ঝড়ঝাপ্টাই ক্ষতি করতে পারবে না তৃণমূলের।
তৃণমূল কংগ্রেসে একটাই খুঁটি। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর দলবদল নিয়ে জল্পনার মধ্যেই অনুব্রত মণ্ডল বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন, ততক্ষণ কোনও ঝড়ঝাপ্টাই ক্ষতি করতে পারবে না তৃণমূলের। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ড্যাংডেঙিয়ে জিতবে তৃণমূল।

তৃণমূল কংগ্রেস ২২০ থেকে ২৩০টি আসন পাবে!
অনুব্রত মণ্ডল মনে করেন তৃণমূল কংগ্রেস ২২০ থেকে ২৩০টি আসন পাবে। সে শুভেন্দু থাকুন আর না থাকুন, তৃণমূলের কোনও প্রভাব পড়বে না। ২০১৬ সালের নির্বাচনের আগে বলেছিলাম তৃণমূল ২১০ থেকে ২২০টি আসন পাবে। তৃণমূল কতগুলি আসলনে জিতেছিল আপনারা সবাই জানেন। এবারও মিলিয়ে নেবেন আমার কথা।

বিজেপি বা বাম-কংগ্রেস কতগুলি আসন পাবে?
তৃণমূল যদি ২২০ থেকে ২৩০টি আসন পায়, বিজেপি বা বাম-কংগ্রেস কতগুলি আসন পাবে? তা নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন অনুব্রত মণ্ডল। শনিবার বোলপুর হাইস্কুলের তৃণমূলের কর্মিসভায় দাঁড়িয়ে তিনি বলেন, বাম-কংগ্রেসও আসন পাবে। আর বিজেপি? বিজেপি নাকি ২০টি আসনও পাবে না। সেইসঙ্গে অনুব্রত বলেন, বীরভূমে কে খাতা খুলতে পারবে না, সেটা দেখাই যাবে।

তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা
শুভেন্দু অধিকারী কি কোনও ফ্যাক্টরই হবে না? এ ব্যাপারে অনুব্রত মণ্ডলের সাফ জবাব, শুভেন্দু আগে দল ছাড়ুক। তিনি কী পদক্ষেপ নেন, তারপর বলব তৃণমূলের কোনও প্রভাব পড়বে কি না! তবে এটুকু বলতে পারি, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। আর কোনও খুঁটি নেই তৃণমূলে। অনেকেই তো চলে গিয়েছে! কী লাভ হয়েছে!

ছাগল-পাগলের দল বলে কটাক্ষ অনুব্রতর
এদিন সিদ্দিকুল্লা চৌধুরীকে নিয়েও মুখ খুলেছেন অনুব্রত মণ্ডল। সিদ্দিকুল্লা চৌধুরীর দলকে ছাগল-পাগলের দল বলে কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, ও কী বলল, তাতে কিছু যায় আসে না। যতসব ছাগল পাগলের দল। ওর ব্যাপারে আমার লকোনও ইন্টারেস্ট নেই। আগেও বলেছি, এখনও বলেছি- ওয়া বলছে বলুক, কোনও গুরুত্ব দিচ্ছি না!












Click it and Unblock the Notifications