বাড়িতে প্রথমে ৩-এর পর আরও ৪ জনের করোনা সংক্রমণ! হোম আইসোলেশনে দিলীপ ঘোষ

বাড়িতে প্রথমে ৩-এর পর আরও ৪ জনের করোনা সংক্রমণ! হোম আইসোলেশনে দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের ফ্ল্যাটে আরও ৪ জনের করোনা সংক্রমণ। নিউটাউনের যে ফ্ল্যাটে দিলীপ ঘোষ থাকেন, সেখানে প্রথমে ৩ জনের করোনা ধরা পড়ে। তবে দিলীপ ঘোষ এখনও করোনার পরীক্ষা না করালেও হোম আইসোলেশনে রয়েছেন।

 দিলীপ ঘোষের ফ্ল্যাটে আরও ৪ জনের করোনা

দিলীপ ঘোষের ফ্ল্যাটে আরও ৪ জনের করোনা

দিলীপ ঘোষের ফ্ল্যাটে আরও ৪ জনের করোনা সংক্রমণ। যে পরিচারকের জ্বর হয়েছিল তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এপরেই রাজ্য পুলিশের তরফে দিলীপ ঘোষের নিরাপত্তা দায়িত্বে থাকা সিআইএসএফ-এর ২ নিরাপত্তারক্ষীরও করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। আরও এক গাড়ির চালকেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এই গাড়ির চালক বিজেপি নেতা সুব্রত চট্টোপাধ্যায়ের গাড়িও চালান।

প্রথমে সংক্রমিত দিলীপ ঘোষের ২ নিরাপত্তারক্ষী এবং ১ চালকের

প্রথমে সংক্রমিত দিলীপ ঘোষের ২ নিরাপত্তারক্ষী এবং ১ চালকের

প্রথমে দিলীপ ঘোষের দুই নিরাপত্তারক্ষী করোনায় সংক্রমিত হন। এক হাড়ির চালকের করোনা ধরা পড়ে। সব আক্রান্তই দিলীপ ঘোষের নিউটাউনের ফ্ল্যাটেই থাকতেন।

সুস্থ আছেন দিলীপ ঘোষ

সুস্থ আছেন দিলীপ ঘোষ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। নিজে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। কিন্তু কোনও উপসর্হ দেখা দেয়নি বলে, তিনি করোনার পরীক্ষা করাননি।

 জেড ক্যাটেগরির নিরাপত্তা দিলীপ ঘোষের

জেড ক্যাটেগরির নিরাপত্তা দিলীপ ঘোষের

বর্তমানে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জেড ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে থাকেন। নিউটাউনের যেখানে তিনি ঘর ভাড়া নিয়েছেন, সেখানেই থাকেন নিরাপত্তারক্ষীরাও। মূলত ২০১৯-এর মেদিনীপুর থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই দিলীপ ঘোষের নিরাপত্তা বেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+