আনিসের দেহ কবর থেকে তুলতে বাধা! আদালত অবমাননার অভিযোগ তুলল রাজ্য পুলিশ
ফের ময়নাতদন্তের জন্য আনিস খানের (Anish Khan) পরিবারের সদস্যরা শনিবার দেহ তুলতে আসতে বারণ করেছিলেন। যদি তা না শুনে ভোরে বিডিও ও ম্যাজিস্ট্রেটকে নিয়ে বিশাল পুলিশ (Police) বাহিনী আনিসের বাড়িতে আসে। সেই সময় প্রতিবেশী
ফের ময়নাতদন্তের জন্য আনিস খানের (Anish Khan) পরিবারের সদস্যরা শনিবার দেহ তুলতে আসতে বারণ করেছিলেন। যদি তা না শুনে ভোরে বিডিও ও ম্যাজিস্ট্রেটকে নিয়ে বিশাল পুলিশ (Police) বাহিনী আনিসের বাড়িতে আসে। সেই সময় প্রতিবেশী এবং পরিবারের বআধার ফলে তাঁরা দেহ কবর থেকে না তুলেই ফিরে যেতে বাধ্য হন। যা নিয়ে এদিন পুলিশের তরফ থেকে আদালতের (Court)নির্দেশ ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে।

ভোরে আনিসের বাড়িতে পুলিশ
এগিন ভোরে দ্বিতীয়বারের ময়নাতদন্তের জন্য আনিস খানের দেহ কবর থেকে তুলতে গ্রামে যাত পুলিশ। সঙ্গে ছিলেন বিডিও, এসডিপিও, বিএমওএইচ। দেহ তুলে এসএসকেএমে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েই এসেছিলেন তাঁরা। প্রথমে মাইকে ঘোষণা করা হয়। এরপরেই গ্রামবাসীদের একাংশ এবং আনিসের পরিবারের সদস্যরা দেহ তুলতে বাধা দেন। কে ভোরে পুলিশ, কার নির্দেশে এই কাজ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন গ্রামবাসীরা। এরপরেই বিতর্ক আর না বাড়িয়ে পুলিশ ফিরে যায়।

দেহ চুরি করতে আসার অভিযোগ আনিসের বাবার
আনিসের বাবা এদিন পুলিশের বিরুদ্ধে মৃতদেহ চুরি করতে আসার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন শুক্রবারেই তিনি সিটের সদস্যদের বলেছিলেন, তাঁর শরীর খারাপ। তিনি চিকিৎসকের কাছে যাবে। তাই শনিবার যেন দেহ না তোলা হয়। সোমবার যেন এই ব্যবস্থা করা হয়। এপরেও কীভাবে সিটের ওপরে আস্থা রাখা যাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সালেম খান আরও বলেন, তিনি আদালতের রায় অমান্য করেননি। যদিও প্রশাসনের তরফে যুক্তি যত সময় যাবে দেহে পচন ধরবে আর প্রমাণ পাওয়াও দুস্কর হবে।
|
হাইকোর্টের নির্দেশ অবমাননা
এদিন রাজ্য পুলিশের তরফে টুইট করে বলা হয়েছে হাইকোর্টে নির্দেশ পালন করতে সিটের সদস্য এবং ম্যাজিস্ট্রেট সেখানে গিয়েছিলেন আনিস খানের দেহ পুনরায় ময়নাতদন্তের জন্য তুলতে। কিন্তু যেভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তা রাজ্যের শীর্ষ আদালতের আদেশকে অবমাননারই সামিল।

ওসি-সহ অন্য পুলিশ আধিকারিকদের ফের তলব
এদিন ফের আমতা থানায় পুলিশ কর্মীদের ভবানীভবনে তলব করা হয়। আনিস খানের হত্যার রাতে যাঁরা ডিউটিতে ছিলেন এবং ওসিকে তলব করা হয় বলে জানা গিয়েছে। এনিয়ে চতুর্থবার তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় এদিন। শনিবার গ্রেফতার হওয়া হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতপ ভট্টাচার্যের জেল হেফাজত হয়। এই দু-জন ইতিমধ্যেই দাবি করেছিলেন, ওসির নির্দেশেই তাঁরা সেই রাতে আনিসের বাড়িতে গিয়েছিলেন।












Click it and Unblock the Notifications