Amrit Bharat Station Scheme: জয়রামবাটির আদলে তৈরি হবে বাংলার এই স্টেশন! বাংলাজুড়ে 'রেল বিপ্লব' মোদীর

Amrit Bharat Station Scheme: জয়রামবাটি মাতৃমন্দিরের আদলে গড়ে উঠবে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন! আগামী ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাবিত এই প্রকল্পের 'ভার্চুয়ালি' উদ্বোধন করবেন। শনিবার এই খবর জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

এছাড়াও ৭০৪ কোটি টাকা ব্যয়ে পূর্ব রেলওয়ের (Indian Rail) অধীনে থাকা ২৮ টি স্টেশনের পুনঃউন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে'র (Amrit Bharat Station Scheme) অধীনে এই কাজ করা হবে বলে জানা গিয়েছে।

Amrit Bharat Station Scheme

আর সেই প্রকল্পের (Amrit Bharat Station Scheme) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সর্বত্র। অমৃত ভারত স্টেশন প্রকল্পে'র অধীনে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনটিকে নতুন ভাবে তৈরি করা হচ্ছে। এই প্রসঙ্গে বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপি নেতা সৌমিত্র খাঁ বলেন, রাজ্যে রেল স্টেশনগুলির মানোন্নয়নে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৫৬ কোটি টাকা খরচ হবে শ্রীরামকৃষ্ণ-সারদা মায়ের পদধূলী ধন্য বিষ্ণুপুর স্টেশনের জন্য।

একেবারে জয়রামবাটি মাতৃমন্দিরের আদলে এই 'মডেল' স্টেশন তৈরি হবে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ। পাশাপাশি তাঁর লোকসভা কেন্দ্রের ওন্দা, সোনামুখী স্টেশনের মানোন্নয়নের কাজও হবে বলে তিনি জানান। অন্যদিকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র সহ রাজ্যের আরও বেশ কিছু জায়গায় বেশ কয়েকটি সাবওয়ে নির্মান এবং রেল স্টেশনের মান উন্নয়নের কাজ করা হবে বলেও জানা গিয়েছে। আগামী সোমবার তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে স্টেশনগুলির মান উন্নয়নের কাজ শুরু হয়েছে।

অমৃত ভারত স্টেশন প্রকল্পে'র অধীনে (Amrit Bharat Station Scheme) শিয়ালদহ, হাওড়া, আসানসোল এবং মালদা বিভাগ জুড়ে বেশ কয়েকটি স্টেশনের পুনর্বিন্যাসের কাজ চলছে। স্টেশনগুলির মান উন্নয়নের পাশাপাশি যাত্রীদের জন্য একাধিক সুবিধা থাকবে সেখানে। যেমন স্টেশন অ্যাক্সেসের উন্নতি, সঞ্চালন এলাকা, ওয়েটিং হল, টয়লেট, লিফট/এসকেলেটর, প্রয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফ্রি ওয়াই-ফাই, স্থানীয় পণ্যগুলির জন্য কিয়স্ক। 'এক স্টেশন এক পণ্যে'র মতো স্কিম স্টেশনগুলিতে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।

আজ শনিবার পূর্ব রেলওয়ের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে এই বিষয়ে (Amrit Bharat Station Scheme) জানানো হয়। আধিকারিকরা বলেন, পূর্ব রেলওয়ে রেলের পরিকাঠামো উন্নয়নে একটি বড় জোর দিয়েছে। নতুন লাইন থেকে শুরু করে রোড আন্ডার ব্রিজ (RUBs), রোড ওভার ব্রিজ (ROBs) নির্মাণ এবং অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে স্টেশনগুলির পুনঃউন্নয়ন পর্যন্ত, পূর্ব রেলের উপর একটি বিশাল কাজ চলছে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+