শুভেন্দু বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পরই ‘বড়দাদা’র বার্তা, দিলেন পরামর্শ

বাংলার একুশের মহাযুদ্ধে বিজেপির অন্যতম সৈনিক হয়ে উঠেছিলেন তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। অমিত শাহকে বড় দাদা মেনে বিজেপির পতাকা নিলেও তিনি বাংলায় পদ্মফুল ফোটাতে পারেননি।

বাংলার একুশের মহাযুদ্ধে বিজেপির অন্যতম সৈনিক হয়ে উঠেছিলেন তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। অমিত শাহকে বড় দাদা মেনে বিজেপির পতাকা নিলেও তিনি বাংলায় পদ্মফুল ফোটাতে পারেননি। তবে তাঁর লড়াইয়ের স্বীকৃতি পেয়েছেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন।

শুভেন্দু বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত, বার্তা শাহের

শুভেন্দু বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পরই বড় দাদা অমিত শাহের বার্তা এসেছে। দলের অন্যতম সৈনিককে তিনি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন- আমি বিশ্বাস করি যে তাঁর নেতৃত্বে বিজেপি রাজ্যের সকল অধিকার রক্ষার কাণ্ডারি হয়ে উঠবে। আর অন্যায়ের বিরুদ্ধে তাঁর সঠিক লড়াই বাংলার সকলর গরিব, বঞ্চিত আর কৃষকদের ন্যায়বিচার দেবে।

অমিত শাহ একা নন, শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ায় শুভেন্দু অধিকারীকে আন্তরিক অভিনন্দন। বিজেপি পুরো শক্তি দিয়ে বিরোধীদের দায়িত্ব পালন করবে। এবং রাজ্যবাসীর ন্যায়বিচার ও অধিকার পাওয়ার এক মাধ্যম হয়ে উঠব।

এরপর শুভেন্দু টুইটারে লিখেছেন, বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে দল আমাকে মনোনীত করায় আমি আপ্লুত। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য জনতা পার্টি নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ। বাংলার জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার্থে আমি দায়বদ্ধ থাকব। সোমবার শুভেন্দুকে বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে মনোনীত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+