তৃণমূল সরকার আর বেশিদিন নয়! পুরুলিয়া থেকে আর যা বার্তা দিলেন অমিত শাহ
পুরুলিয়ায় দলের সভা থেকে কড়া ভাষায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, বাংলায় শুধু বোমার শিল্প রয়েছে। অন্য কোনও শিল্প নেই।
পুরুলিয়ায় দলের সভা থেকে কড়া ভাষায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, বাংলায় শুধু বোমার শিল্প রয়েছে। অন্য কোনও শিল্প নেই। তৃণমূল নেত্রীকে কটাক্ষ, আগে বাংলা সামলান পরে জোট সামলাবেন। তৃণমূল সরকার আর বেশিদিন নয় বলেও জানিয়েদেন অমিত শাহ।

পুরুলিয়ার সভা থেকে বিভিন্ন আঙ্গিকে রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল সরকারকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন ২০১৯-এ তৃণমূলের ঘুম ছুটিয়ে দেব। পরিবর্তনের আওয়াজ কলকাতায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সভা থেকে তিনি প্রশ্ন করেন, বাংলার উন্নয়নে কেন্দ্রের দেওয়া টাকা কোথায়। কেন্দ্র গরিবদের সাহায্য দিত চাইলেও, তৃণমূল সরকার দিতে চায় না বলে অভিযোগ করেছেন অমিত শাহ।
রাজ্যের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে অমিত শাহ বলেন, ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা কার পকেটে গিয়েছে। বাংলায় মাফিয়ারাজ ও সিন্ডিকেট রাজ চলছে বলেও অভিযোগ করেছেন অমিত শাহ।
রাজ্যের দুকোটি মানুষকে তৃণমূল ভোট দিতে দেয়নি বলে অভিযোগ করেন অমিত শাহ। সন্ত্রাস চালিয়ে সরকার বাঁচানো যায় না বলেও মন্তব্য করেন অমিত শাহ।
পুরুলিয়ার সভা থেকে অমিত শাহ বলেন, ত্রিপুরায় বাংলাদেশি অনুপ্রবেশ চলছিল, তাই সেখানকার সরকার বদলে দিয়েছে সাধারণ মানুষ। রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কী ভাবে ঢুকছে, সেই প্রশ্নও তোলেন অমিত শাহ।
তিনি বলেন, মা-তারার কাছে তিনি প্রার্থনা করেছেন, যাতে তিনি বিজেপির কর্মী সমর্থকদের একটু শক্তি দেন। শাসকদলকে গদিচ্যুত করতে প্রার্থনা করেছেন বলেও জানিয়েছেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications