Kolkata: 'সেপ্টেম্বরের প্রথম দিনই বাংলায় ৪টি যৌন নির্যাতন', মুখ্যমন্ত্রীকে 'ধন্যবাদ' বিজেপি নেতার
Kolkata Doctor Rape Murder Case: আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় বাংলা। দেশজুড়ে জ্বলছে প্রতিবাদের আগুন। যা রীতিমত চাপ বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর। আর এর মধ্যেই বাংলাজুড়ে একের পর এক যৌন নির্যাতনের ঘটনা।
আর সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, একের পর এক এক ঘটনার উল্লেখ করে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ বিজেপির। বাংলার মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন নেতৃত্বের। আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

- Kolkata Doctor Rape Murder Case: বীরভূম
ইলামবাজারে স্বাস্থ্যকেন্দ্রে এক নার্সের শ্লীলতাহানির ঘটনা সামনে এসেছে। আর তা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। অভিযোগের তির এক রোগীর বিরুদ্ধে। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
- Kolkata Doctor Rape Murder Case: নদিয়া
কৃষ্ণনগরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার দাবি, বাড়ি ফেরার সময় প্রতিবেশী জঘন্য এই অপরাধ ঘটায়। এমনকি কাউকে কিছু না বলার হুমকি দেন। ঘটনা প্রকাশ্যে আসতেই একেবারে হৈচৈ বেঁধে যায়। অভিযুক্তের বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়।
- Kolkata Doctor Rape Murder Case: মধ্যমগ্রাম
মধ্যমগ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূল এক পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
- Kolkata Doctor Rape Murder Case: হাওড়া
আরজি করের মধ্যেই হাওড়ার সরকারি হাসপাতালে এক কিশোরিকে শ্লীলতাহানির অভিযোগ।
- Kolkata Doctor Rape Murder Case: তীব্র আক্রমণ অমিত মালব্যের
একের পর এক শ্লীলতাহানি-ধর্ষণের (Kolkata Doctor Rape Murder Case) ঘটনা তুলে ধরে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ অমিত মালব্যের। একই সঙ্গে মহিলা সুরক্ষা নিয়েও তোপ দাগেন। এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা লিখছেন, 'সেপ্টেম্বরের প্রথম দিনই বাংলায় ৪টি যৌন নির্যাতনের অভিযোগ।' তৃণমূল সরকারের আইনশৃঙ্খলা ঠিক কী? প্রশ্ন তুলে তীব্র আক্রমণ অমিত মালব্যের। তিনি লেখেন, মহিলাদের জন্য সবথেকে অসুরক্ষিত রাজ্য বাংলা।
In West Bengal, the first day of September, 2024 starts with four reported cases of sexual assault:
— Amit Malviya (@amitmalviya) September 1, 2024
1. Nurse molested in llambazar Swasthya Kendra in Birbhum. A man named Sheikh Abbasuddin forcefully groped her private parts, while she was on night duty. Mamata Banerjee, instead… pic.twitter.com/7SB6bkxdtl
এজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের সুরে ধন্যবাদ জানান। ধর্ষণ ও POCSO মামলায় অভিযুক্তদের শাস্তি দেওয়ার ব্যাপারে সরকার উদাসীন বলেও তোপ দাগেন বিজেপি নেতা। এমনকি ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে কড়া আইন প্রয়োগ, কিছুই তিনি করেননি। একেবারে ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী। দ্রিত পদত্যাগের দাবি জানিয়েছেন অমিত মালব্য।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications