নিম্নস্তরের গুন্ডা! সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবমাননাকর শব্দের ভিডিও শেয়ার করে দাবি অমিত মালব্যের
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর শব্দ ব্যবহারের অভিযোগে সরব হলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।এব্যাপারে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। যদিও বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া সেই মন্তব্যের সত্যতা যাচাই করেনি।
নিজের এক্স হ্যান্ডেলে অমিত মালব্য লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে নোংরা কথা বলে অভিযোগ করেছেন তিনি। অমিত মালব্যের দাবি, বুধবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকার পক্ষের বেঞ্চকে উদ্দেশ্য করে 'বাঁড়া' শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ ডিক। তিনি আরও বলেছেন, তৃণমূল সাংসদরা অসভ্য, নিম্নস্তরের গুণ্ডা, এরা নর্দমার স্তরের রাজনীতির প্রতীক।

কখন কল্যাণের অবমাননাকর মন্তব্য?
বুধবার বাজেট নিয়ে আলোচনায় মোদী সরকারের কঠোর সমালোচনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া কৃষি আইন এবং নোটবন্দি নিয়েও অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাঝে মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেই সময় পিছন থেকে উঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবমাননাকর মন্তব্যটি করেন বলে অভিযোগ করেছেন অমিত মালব্য।
Mamata Banerjee’s close aide Kalyan Banerjee, much like his leader, is a foul mouthed oaf.
— Amit Malviya (@amitmalviya) July 25, 2024
Yesterday, he used the word "বাঁড়া" which means "dick," referring to Treasury benches.
This is the level of TMC MPs. Uncouth, unruly, low-level goons, who are epitomes of gutter level… pic.twitter.com/0JShR50STe
অভিষেকের নিশানায় এনডিএ সরকার
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ২০২৪-এর বাজেটকে দূরদৃষ্টির অভাব হিসেবে বর্ণনা করেছেন। পাশাপাশি তিনি বিজেপি সরকারকে জেডিইউ এবং টিডিপিকে সুবিধা পাইয়ে দেওয়ায় অভিযুক্ত করেন। তিনি অভিযোগ করেন, এই বাজেট সহযোগীদের কাছ থেকে সমর্থন পাওয়ার একটি কৌশলগত পদক্ষেপ. অন্যদের অবহেলা করে বিহার ও অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলির প্রতি সরকারের অগ্রাধিকারমূলক আচরণের সমালোচনা করেন তিনি।
কল্যাণ আগেও বিতর্ক
উল্লেখ করা যেতে পারে, গত ডিসেম্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের বাইরে প্রতিবাদ করার সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।












Click it and Unblock the Notifications