গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC
নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকায় ঘটে যাওয়া তৃণমূল এবং বিজেপি কর্মীদের সংঘর্ষ নিয়ে এবার নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। ওই ঘটনার প্রকৃত পরিস্থিতি জানার জন্য এবার কলকাতা পুলিশের এর কাছে বিস্তারিত এবং পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। কমিশনের এক সিনিয়র আধিকারিক গতকাল জানিয়েছেন, পুলিশের প্রথম রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত থাকার কারণেই নতুন করে বিশদ ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ব্রিগেডে যাওয়ার পথে গিরিশ পার্ক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। তৃণমূলের অভিযোগ যে, বিজেপির সমর্থকেরা বাস থেকে নেমে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজার বাড়িতে হামলা চালায়। তবে বিজেপির দাবি যে, প্রথমে তৃণমূলের লোকজনরা তাদের কর্মীদের বহনকারী বাসেই আক্রমণ চালায়। দুই দলের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে ওঠে।
আর এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিশেষভাবে কয়েকটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। সংঘর্ষের সময় পুলিশের ভূমিকা কী ছিল, আগে থেকে সেখানে কোনও গোয়েন্দা সতর্কবার্তা পাওয়া গিয়েছিল কি না এবং উত্তেজনা বাড়ার আশঙ্কা থাকলেও সেখানে কোনও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, এই সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। সেইসঙ্গে ওই দিন রাজ্যে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। কমিশন জানতে চেয়েছে যে, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকার পরেও তারা কেন সরাসরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য এগিয়ে আসেনি।
এদিকে আবার ওই ঘটনার পর কলকাতা পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, সংঘর্ষ এবং মন্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ ঘিরে এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে তৃণমূল এবং বিজেপি, দুই পক্ষই পৃথকভাবে অভিযোগ দায়ের করেছে।
এই সম্পূর্ণ ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ার পরেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে কমিশন। তাই আসল ঘটনাটি কীভাবে ঘটল, প্রশাসন কীভাবে পরিস্থিতি সামাল দিল এবং কোথাও কোনও নিরাপত্তা ঘাটতি ছিল কি না, সমস্ত দিক খতিয়ে দেখতে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ










Click it and Unblock the Notifications