Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

আবারও পুনরাবৃত্তি ঘটল বিদ্যাসাগরের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে। গত বছর নভেম্বর মাসে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ তুলেছিল ওই ডিপার্টমেন্টের এক শিক্ষকের বিরুদ্ধে। এই নিয়ে জল গড়িয়ে ছিল অনেক দূর, ছাত্র আন্দোলনের চাপে একটি তদন্ত কমিটিও গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ওই কমিটি কতটা তদন্ত করেছে সেটা আজ প্রশ্ন চিহ্নের সামনে । কারণ প্রায় তিন মাস পরে আবারও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল বিশ্ববিদ্যালয়ে। তবে এবার অভিযোগ উঠল ফিজিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক পরেশ চন্দ্র জানার বিরুদ্ধে। চতুর্থ সেমিস্টারের এক ছাত্রীকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। ছাত্রী রাজি না হওয়ায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার মত হুমকিও দেন ওই শিক্ষক। পরীক্ষায় রেজাল্ট বেরোনোর পর দেখা যায় ওই স্যারের পেপারে 'সাপ্লি' পেয়েছে। প্রথমে ছাত্রীটি ভয়ে মুখ খুলতে না পারলেও পরে ক্লাসের বন্ধুদের কাছে সমস্ত বিষয়টি জানায় । তারপর বন্ধুরা মিলে প্রথমে ডিপার্টমেন্টের এইচ ও ডি এবং পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করে। তাতে কোনও কাজ না হলে ডিপারমেন্টের অভ্যন্তরে ছাত্র আন্দোলন শুরু করে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপককে নিয়ে আলোচনায় বসেন। অন্যদিকে ন্যায় বিচারের দাবিতে ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংএর সামনে অবস্থান-বিক্ষোভ করে,, পরে ওই অবস্থান-বিক্ষোভ এ যোগ দেয় মাইক্রোবায়োলজি, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের নিরাপত্তা সু-ব্যবস্থা করতে হবে।

এই স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন এবং অভিনন্দন জানিয়ে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও 'র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইউনিট। ডিএসও'র পক্ষ থেকে তাপস জানা বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল যা অত্যন্ত লজ্জার এবং বেদনার। নিন্দা জানানোর আমার ভাষা নেই। তিন মাস আগে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ঘটনার বিরুদ্ধে আমরাই প্রতিবাদ জানাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে এক মাসের মধ্যে সঠিক তদন্ত করে রিপোর্ট বার করবে, কিন্তু সেই রিপোর্ট কোথায়? আবারও একই ঘটনার সাক্ষী হল ফিজিক্স ডিপারমেন্ট। এমন একটি উদ্বেগজনক ঘটনা ঘটার পরও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উদাসীনতা আমরা বারবার লক্ষ্য করছি। তাই আমরা দাবি করছি, এখনই বিষয়টির সঠিক তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং সকল ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত এর জন্য যথাযথ ব্যবস্থা এখনই নেওয়া হোক। আরও বলেন, সিবিসিএস এবং সেমিস্টার প্রথায় শিক্ষকদের কাছে নম্বর পাওয়ার চাবিকাঠি থেকেই যাচ্ছে। যারই সুযোগ নিচ্ছেন ওই সমস্ত শিক্ষকরা, ফিজিক্স ডিপার্টমেন্টের এই ঘটনা তারই প্রমান। তাই আমরা সিবিসিএস, সেমিস্টারেরও বিরোধীতা করছি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+