রাষ্ট্রপতির পর এবার রাজ্যপালকে নিয়ে অবমাননাকর মন্তব্য অখিল গিরির! বোসকে চিঠি শুভেন্দুর
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এবার রাজ্যপালকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন নিজের টুইটার এক্স হ্যান্ডেলে। শুধু তাই নয়, রাজ্যপালের কাছে এই বিষয়ে অভিযোগও করেছেন শুভেন্দু।
বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে একাধিক মন্তব্য করতে শোনা যাচ্ছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস সম্পর্কে তিনি মন্তব্য করছেন। একথা বলছে ওয়াকিবহাল মহল। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন অখিল গিরি। সেজন্য তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন। এবার রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করছেন তিনি?

রাজ্যপালকে উদ্দেশ্য করে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন। কারামন্ত্রীর বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হোক। সে দাবিও তুলেছেন শুভেন্দু অধিকারী। ভিডিওতে অখিল গিরি একাধিক মন্তব্য করছেন। যদিও ওয়ান ইন্ডিয়া এই ভিডিও সত্যতা যাচাই করেনি।
প্রথমে অখিল গিরি বেশ কিছু মন্তব্য করছিলেন। সেই মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে। এমনটাই মনে করছে বিজেপি। কলার ধরে দশ মিনিটে জেলে ঢুকিয়ে দেওয়ার কথা বলছেন তিনি। এত হম্বিতম্বি কীসের? সেই প্রশ্ন তিনি করছেন। নবান্নতে অনেক কাগজ আছে। সেইসব তারা দেখেছেন। এইসব মন্তব্য করতে শোনা গিয়েছে মন্ত্রী অখিল গিরিকে।
কিন্তু এরপরেই ভিডিওর বিস্ফোরক মন্তব্য পাওয়া গিয়েছে। রাজ্যপাল কুণাল ঘোষের পুজোয় গিয়েছিলেন। সেই বিষয়ে এবার মন্তব্য করে বসেন তিনি। "আমরা কি আনন্দ বোস রাজ্যপালের ব্যাপারটা জানি না না কি? কেন কুণাল ঘোষের পুজোর উদ্বোধন করতে গেছ, আমরা জানি না না কি?" এছাড়াও একাধিক বক্তব্য রয়েছে ওই ভিডিওতে।
Today, I have sent an email to the Hon'ble Governor Dr C. V Ananda Bose regarding a sensational accusation made by the motormouth Minister Akhil Giri. I hope appropriate action will be taken.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 6, 2023
The self explanatory details are in the letter and the video clip annexed herewith:- pic.twitter.com/lbucLbjvWS
এই বক্তব্যকে সামনে রেখেই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অবমাননাকর কথাবার্তা বলা হয়েছে। কারামন্ত্রী ফের একই কাজ করলেন! এই অভিযোগ এনেছেন শুভেন্দু। রাজ্যপালকে উদ্দেশ্য করে তিনি চিঠিও লিখেছেন।
রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন মন্ত্রী। সেজন্য তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট বিরাম্বনায় পড়তে হয়েছিল। সেই ঘটনার রেশ কেটে গিয়েছে। ফের নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন কারামন্ত্রী।












Click it and Unblock the Notifications