শান্তিনিকেতনের বাড়ির দেওয়ালে আইনি নোটিশ! রাজনৈতিক প্রতিহিংসা বলছেন অনুপম

শান্তিনিকেতনের বাড়ির দেওয়ালে আইনি নোটিশ! রাজনৈতিক প্রতিহিংসা বলছেন অনুপম

আইনি জটিলতায় জড়ালেন বিজেপি নেতা অনুপম হাজরা। বিজেপি নেতাকে নোটিস কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের। কোকেন-কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি নেত্রীকে। সেই ঘটনার রেশ ধরে গ্রেফতার করা হয়েছে রাকেশ সিংকে। ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ বিজেপির। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপমকে আইনি নোটিশ পুলিশের।

শান্তিনিকেতনের বাড়ির দেওয়ালে সাঁটানো হয় নোটিশ

শান্তিনিকেতনের বাড়ির দেওয়ালে সাঁটানো হয় নোটিশ

কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এই শোকজ নোটিস দিয়েছে। রাজ্যের শিশুসুরক্ষা কমিশনের অভিযোগের ভিত্তিতে এই নোটিশ দেওয়া হয়েছে বিজেপি নেতাকে। অনুপম সেই শোকজের চিঠি দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, গত ১৬ তারিখ তাঁর শান্তিনিকেতনের বাড়ির দেওয়ালে এই নোটিস সাঁটিয়ে দেওয়া হয়। যদিও ঠিক সময় যাতে উত্তর না দিতে পারেন সেই কারনেই এই ষড়যন্ত্র বলে দাবি অনুপমের। এমনকি ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই ব্যাখ্যা করছেন বিজেপি নেতা। ফেসবুক পোস্টে তাঁর মত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খোলাতেই তাঁকে এমন নোটিশ ধরানো হল বলে দাবি অনুপমের।

ধর্ষণ, খুনের ঘটনা নিয়ে বিতর্কিত পোস্ট ছিল অনুপমের

ধর্ষণ, খুনের ঘটনা নিয়ে বিতর্কিত পোস্ট ছিল অনুপমের

গত কয়েকদিন আগে জোড়াবাগানে এক নাবালিকাকে ধর্ষণ, খুনের ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, ওই নাবালিকার নাম প্রকাশ করে, তার পরিবারকে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে দেখা করেন অনুপম হাজরা। সেই ছবি তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে দেন। লেখেন অনেক কিছু। আর সেই কারনে এই জিজ্ঞাসাবাদ করতে অনুপমকে এই নোটিশ বলে জানা গিয়েছে। যদিও অনুপম হাজরা জানিয়েছেন, যে নাম ব্যবহার করাশ হয়েছিল তা অবশ্যই পরিবর্তিত। আসল নাম সামনে আনা হয়নি বলেই দাবি তাঁর। যদিও অনুপমের বিরুদ্ধে পকসো আইন অমান্য করার অভিযোগ। ঘটনায় হস্তক্ষেপ করে অনুপম হাজরার বিরুদ্ধে কলকাতা সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয় শিশু সুরক্ষা কমিশন। নোটিস পাঠানো হয় বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এই বিষয়ে বিজেপি নেতার জবাব চাওয়া হয়েছে। আর সেই জবাবে সন্তুষ্ঠ না হলে তাঁকে ডাকা হবে বলে খবর।

রাজনৈতিক প্রতিহিংসা

রাজনৈতিক প্রতিহিংসা

এই ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা বলছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাঁর সোশ্যাল মিডিয়াতে অনুপম লিখেছেন যে, "শোকজ এর রিপ্লাই দেওয়া সত্ত্বেও, বাড়ির দেওয়ালে চিপকে দেওয়া হলো পুলিশি নোটিশ !!! বর্তমান বাসস্থানের ঠিকানায় নোটিশ না পাঠিয়ে বাবা-মার ঠিকানায় নোটিশ, যাতে নির্ধারিত সময়ে জবাব না দিতে পারি এবং রাজ্য সরকার নিজের সুবিধামতো স্বেচ্ছাচারিতায় রাজনৈতিক প্রতিহিংসা স্বরূপ পদক্ষেপ নিতে পারে!!!"

ভোটের আগে মামলা পালটা মামলা!

ভোটের আগে মামলা পালটা মামলা!

ইতিমধ্যে একাধিক মামলা বিজেপি নেতাদের। ভোটের আগে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ বিজেপির। পালটা তৃণমূলের দাবি, ইচ্ছাকৃতভাবে সিবিআই পাঠানো হচ্ছে অভিষেকের বাড়িতে। বিজেপির অঙ্গুলি হেলনেই এই ঘটনা বলে দাবি শাসকদলের। এই অবস্থায় ভোটের আগে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+