ব্যারাকপুর এখন 'গ্যাংস অব ওয়াসিপুর', পুলিসকে চুড়ি পরে থাকার পরামর্শ অগ্নিমিত্রার

ব্যারাকপুর এখন 'গ্যাংস অব ওয়াসিপুর', পুলিসকে চুড়ি পরে থাকার পরামর্শ অগ্নিমিত্রার

ব্যারাকপুর এখন গ্যাংস অব ওয়াসিপুরে পরিণত হয়েছে। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের এলাকায় দাপিয়ে বেরাচ্ছে তৃণমূলের দুষ্কৃতিরা। আর পুলিস চুপ করে বসে আছে। ফের রাজ্যের পুলিস প্রশাসনকে তীব্র আক্রমণে বিঁধলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। পুলিসকে ডিজাইনার চুড়ি পরে বসে থাকার পরামর্শ দিয়েছেন বিজেপি নেত্রী।

ব্যারাকপুর নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা

ব্যারাকপুর নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের এলাকা ব্যারাকপুর। তারপরেও সেখানে সাংসদের বাড়িতে হামলা হয়। বোমাবাজি হয়। এলাকায় দাবিয়ে বেরায় দুষ্কৃতিরা। অনেকটা বলিউড সিনেমা গ্যাংস অব ওয়াসিপুরে পরিণত হয়েছে ব্যারাকপুর। এমনই অভিযোগ করেছেন বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল। দুষ্কৃতিদের জেরায় পরিণত হয়েছে ব্যাকারপুর। ভাটপাড়ার বিজেপি কাউন্সিলর খুনের ঘটনার পর থেকেই পুলিসের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছে বিজেপি।

চুড়ি পরে বসে থাকুক পুলিস

চুড়ি পরে বসে থাকুক পুলিস

ফের রাজ্যের পুলিস প্রশাসনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল। তিিন অভিযোগ করেছেন একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে রাজ্যে। পুলিস চুপ করে বসে রয়েছে। পুলিসকে তাই ডিজাইনার চুড়ি পরে বসে থাকার পরামর্শ গিয়েছেন বিজেপি নেত্রী। আবার সব পুলিস খারাপ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এর আগেও একাধিক বিজেপি নেতা রাজ্যের পুলিসের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছেন। এমনকী এই নিয়ে রাজ্যপালের কাছেও অভিযোগ জানিয়েছেন।

পক্ষপাত দুষ্ট পুলিস

পক্ষপাত দুষ্ট পুলিস

রাজ্যের পুলিস প্রশাসন শাসক দলের প্রতি পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একাধিক বড় পুলিস কর্তাদের সম্পত্তির হিসেব নিয়েও প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও দরবার করে নালিশ করেছিলেন তিনি। এই পরিস্থিতির মধ্যে রাজ্যে সুষ্ঠু নির্বাচন কোনও ভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

পুলিসকে টার্গেট করা হয়েছে

পুলিসকে টার্গেট করা হয়েছে

রাজ্য সরকারের উন্নয়নের কাজের জন্য কিছু করতে পারছে না বিজেপি। তাই পুলিস প্রশাসনকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছিলেন রাজ্যে পুলিস প্রশাসকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের পুলিস মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণেই পরিকল্পিত ভাবে বারবার পুলিসকে টার্গেট করে চলেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+