'১০ দফা দাবি মানতে এতো কষ্ট কেন?' ক্ষোভ উগরে দিলেন অনশনকারীরা, কড়া নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের

জুনিয়র ডাক্তারদের অনশন চলছে। কিন্তু এখনও কোনও সমাধান সূত্র বেরোয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও এই নিয়ে কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। টানা ১০ দিনেরও বেশি অনশনে অনেক অনশনকারী চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। তাঁদের জায়গায় আবার কেউ না কেউ অনশনে বসেছেন।

রাজ্যসরকারে ভূমিকায় হতাশা প্রকাশ করে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন অনশনকারী মহিলা জুনিয়র চিকিৎসকরা। তারা রীতিমতো আক্ষেপ প্রকাশ করে বলেছেন ১০ দিনে একবারও মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়নি অনশনমঞ্চে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার। ১৪ দিনে পড়েছে জুনিয়র ডাক্তারদের অনশন। একাধিকবার বৈঠকেও কোনও সমাধানসূত্র মেলেনি।

doctor

১৪ দিনে পড়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ১০ দফা দাবি জানিয়েছেন। তাতে কর্মক্ষেত্রে সুরক্ষা সহ সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার একাধিক দাবি করেছে। মুখ্য সচিবের সঙ্গে এই নিয়ে একাধিক দফায় বৈঠক হয়েছে। কিন্তু তাতে কোনও সমাধান সূত্র মেলেনি। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছেন সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।

'এতো নিষ্ঠুর কেন', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করলেন অনশনকারী জুনিয়র ডাক্তারা। অনশনকারী জুনিয়র চিকিৎসক সায়ন্তনী ঘোষ হাজরা সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, খিদের থেকেও বেশি ন্যায়বিচারের জন্য ছটফট করছেন তাঁরা। একদিনও মুখ্যমন্ত্রীর মনে হয়নি তাঁদের সঙ্গে এসে দেখা করার। এতো নিষ্ঠুর কেন তিনি তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনশনকারীরা। আগামীকাল সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায় যাত্রার ডাক দিয়েছেন তাঁরা। সাধারণ মানুষকে তাঁদের পাশে দাঁড়ামোর আহ্বান জানিয়েছেন তাঁরা।

এদিন আন্দোলনকারীরা রীতিমতো কঠোর স্বরে জানিয়েছেন কোনও ইগোর লড়াই তাঁরা করছেন না। মুখ্যমন্ত্রীকে প্রতিটি জলের ফোঁটার হিসেব দিতে হবে। শরীর ভাঙছে, আর কতোদিন অনশন করে থাকতে হবে। এদিকে অনশনকারীদের স্বাস্থ্যের অবস্থা নিয়ে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। প্রতিদিন ২ বার করে তাঁদের স্বাস্থ্যের রিপোর্ট তলব করা হয়েছে। অনশনকারী জুনিয়র ডাক্তারদের চিকিৎসায় যেন কোনও গাফিলতি না হয় তার কড়া নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+