যত কাণ্ড মাতৃভূমি লোকালে ঘিরে, ফের বনগাঁ শাখায় স্তব্ধ রেল চলাচল
কলকাতা, ২৪ অগাস্ট : মাতৃভূমি লোকাল ঘিরে উত্তেজনা যেন কিছুতেই থামছে না। এবার মাতৃভূমি লোকালে জেনারেল কামরার দাবিতে সরব হলেন শিয়ালদহ-বনগাঁ শাখার পুরুষেরা। [মাতৃভূমি লোকাল ঘিরে রণক্ষেত্র খড়দহ]
এদিন সকাল থেকেই বনগাঁ শাখায় রেল চলাচল বিপর্যস্ত। হাবরা, অশোকনগর, গোবরডাঙা, বিড়া স্টেশনে অবরোধে শামিল হয়েছেন পুরুষযাত্রীরা। তাদের দাবি মহিলাদের জন্য নির্ধারিত মাতৃভূমি লোকালের মাঝের কামরায় পুরুষদের উঠতে দিতে হবে। [এবার বনগাঁ শাখায় মাতৃভূমি লোকাল ঘিরে মহিলা যাত্রীদের বিক্ষোভ]

আর এই দাবিকেই কেন্দ্র করে এদিনের অবরোধ। আর যার জেরে সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমে বনগাঁ শাখায় পুরোপুরি বিপর্যস্ত ট্রেন চলাচল। [ভারতে লোকাল ট্রেনে চালু হল এসি]
কিছুদিন আগেই মেন লাইনে রানাঘাট মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রী ওঠা নিয়ে তুমুল বিতণ্ডা বাঁধে খড়দহ স্টেশনে। এরপরে বনগাঁ শাখাতেও মাতৃভূমি লোকাল ঘিরে বিক্ষোভ পাল্টা বিক্ষোভের পরে রেলমন্ত্রী সুরেশ প্রভু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত হয়, মাতৃভূমি লোকাল শুধু মহিলাদের জন্যই নির্ধারিত থাকবে। [আর 'ওয়েটিং লিস্ট' নয়, একেবারেই রেলের 'কনফার্ম' টিকিট কাটুন]
তবে এদিনের বিক্ষোভের পর ফের তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও পূর্ব রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এমতাবস্থায় পুরুষযাত্রীদের বিক্ষোভের জের কতদূর গড়ায় সেটাই এখন দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications