মাতৃভূমি লোকাল ঘিরে রণক্ষেত্র খড়দহ, নির্দেশ প্রত্যাহার রেলের

কলকাতা, ১৭ অগাস্ট : ব্যস্ত সময়ে প্রতিটি ট্রেনে যাত্রীদের ভিড়ের সামঞ্জস্য রাখতে মাতৃভূমি লোকাল নামের মহিলা স্পেশাল ট্রেনগুলির মাঝের কয়েকটি কামরায় পুরুষ যাত্রীদের ওঠায় সম্মতি জানিয়েছিল পূর্ব রেল। তবে তা যে কতোটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা টের পাওয়া গেল এদিন খড়দহ স্টেশনে।

রেলের সিদ্ধান্তের প্রভাবে এদিন সকাল থেকেই রণক্ষেত্র হয়ে ওঠে শিয়ালদহ মেইন শাখার খড়দহ স্টেশন। পুরুষ যাত্রীদের সঙ্গে মহিলা যাত্রীদের বিবাদ, রেল অবরোধ, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ চলল সমানে।

মাতৃভূমি লোকাল ঘিরে রণক্ষেত্র খড়দহ, নির্দেশ প্রত্যাহার রেলের


আসলে এদিন সকাল থেকেই পরীক্ষামূলক ভাবে মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রী ওঠার এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছিল রেল। বলা হয়েছিল, এখন থেকে ১২ কামরার ট্রেনের ক্ষেত্রে মাঝের ৬ টি, ১০ কামরার ট্রেনের ক্ষেত্রে মাঝের ৪ টি এবং ৯ কামরার ট্রেনের ক্ষেত্রে মাঝের ৩ টি কামরায় পুরুষ যাত্রীরা উঠতে পারবেন। এ ছাড়া প্রতিটি ট্রেনের উভয় পাশের দু'টি পণ্যবাহী কামরাতেও পুরুষরা উঠতে পারবে বলে জানিয়েছিল পূর্ব রেল।

সেই অনুযায়ী এদিন সকাল থেকে এই নিয়ম চলছিল। তবে বিপত্তি বাধে ডাউন রানাঘাট মাতৃভূমি লোকালে। ট্রেনটি খড়দহ স্টেশনে পৌঁছতেই প্রথমে গণ্ডগোল ও পরে অবরোধ শুরু হয়। প্রথমে মহিলা ও পুরুষ যাত্রীদের মধ্যে বিরোধ ও পরে পুলিশ জনতা খণ্ডযুদ্ধে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় স্টেশন চত্বর।

ঘটনার জেরে প্রায় তিন ঘণ্টার কাছাকাছি মেইন শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে। বিবাদের জেরে আপাতত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে পূর্ব রেল। রানাঘাট মাতৃভূমি লোকাল আগের মতোই চলবে। পরে গোটা ঘটনা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+