ভাঙলেও মচকাচ্ছেন না, কোণঠাসা গুরুং ফের অশান্তির সূত্র খুঁজছেন
নবান্নের বৈঠকের পর যে বার্তা দিয়েছিলেন গুরুং, এদিনও সেই একই কথার প্রতিধ্বনি তাঁর কণ্ঠে।
ভাঙলেও মচকাচ্ছেন না মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। পাহাড় বৈঠকে মোর্চার প্রতিনিধিরা এক হয়ে রাজ্যের সঙ্গে পাহাড়ে শান্তির আবেদন জানালেও মোর্চা প্রধান বেঁকে বসলেন ফের। তিনি বললেন, 'উত্তরকন্যায় যেটা হয়েছে, সেটা বৈঠকই নয়। গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা হয়নি, তা আবার বৈঠক কীসের। ত্রিপাক্ষিক বৈঠক না হলে পাহাড় বনধ উঠবে না। এদিন ফের হুঁশিয়ারি দিলেন বিমল গুরুং।'
এদিন পাহাড় বৈঠক ইতিবাচক বলে ব্যাখ্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বিমল গুরুংয়ের দুই প্রতিনিধি বিধায়ক অমর সিং রাই ও সরিতা রাইও সহমত পোষণ করেছেন। পাহাড়ে শান্তি স্থাপনার পক্ষে রায় দিয়েছেন। বনধ তুলে নেওয়ার পক্ষপাতী তাঁরাও। কিন্তু নবান্নের বৈঠকের পর যে বার্তা দিয়েছিলেন গুরুং, এদিনও সেই একই কথার প্রতিধ্বনি তাঁর কণ্ঠে।

পাহাড়ে বনধ তুলে শান্তি ফেরানোর ব্যাপারে সহমত পোষণ করেছে সমস্ত দলই। সেইসঙ্গে স্থায়ী সমাধানের জন্য পাহাড়ের দলগুলি ত্রিপাক্ষিক বৈঠকের দাবি জানিয়েছে। তা নিয়ে পরবর্তী ১৬ অক্টোবরের বৈঠকে আলোচনা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ দফা দাবির অধিকাংশ মেনেও নিয়েছেন তিনি। তবু পাহাড় নিয়ে অশান্তি জিইয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গুরুং।
এদিন বিমল গুরুং সাফ জানিয়েছেন, ত্রিপাক্ষিক বৈঠকের আগে বনধ তোলার চেষ্টা করলে ফল ভালো হবে না। তবে পাহাড়ে আর গুরুংয়ের হুঁশিয়ারি আর কেউ পাত্তা দিচ্ছেন না। আগে বিনয় তামাং-অনীত থাপারা গুরুংয়ের বিরোধিতায় সামিল হয়েছিলেন। এবার পাহাড়ের দুই বিধায়কের কণ্ঠেও গুরুং বিরোধী সুর। পাহাড়ের মানুষও তো বনধ প্রত্যাহারের পক্ষে। তাই সব নিয়ে বেশ চাপে গুরুং।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications