Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আজকের ফলের পর এবার বঙ্গে বিজেপি ৭০ থেকে ৭ হয়ে যাবে, বললেন সুজাতা খান

আজকের ফলের পর এবার বঙ্গে বিজেপি ৭০ থেকে ৭ হয়ে যাবে, বললেন সুজাতা খান

একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিলেন৷ নিজে জিততে না পরলেও তাঁর দল বড় জয় পেয়েছিল ভোটে৷ এবার উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল৷ ওয়ানইন্ডিয়াবাংলাকে সুজাতা বললেন এই ফলের পর পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়কের সংখ্যা ৭০ থেকে সাত-এ নেমে আসতে পারে। ভবানীপুর নির্বাচনের ফল ঘোষণা চলাকালীনই ওয়ান-ইন্ডিয়াবাংলাকে সাক্ষাৎকার দেন সুজাতা। সেখানেই তিনি দাবী করেন ২০২৪ এ প্রথম বাঙালি প্রধানমন্ত্রী পেতে চলেছে দেশ৷

আজকের ফলের পর এবার বঙ্গে বিজেপি ৭০ থেকে ৭ হয়ে যাবে, বললেন সুজাতা খান

২০১১-এর ভবানীপুরে নিজের তৈরি করা রেকর্ড ভেঙে ৫৮ হাজার ৩৮৯ ভোটে জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কালীঘাট থেকে তিনি সংবাদমাধ্যমকে বলেন নন্দীগ্রামে আমার বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল তার জবাব ভবানীপুরের মানুষ দিলেন৷ সব ভাষাভাষীর মানুষ আমাকে ভোট দিয়েছেন৷ সবকটা ওয়ার্ডেই এগিয়েছি আমরা৷ রবিবার ভোট গণনা চলাকালীনই মমত বন্দ্যোপাধ্যায় যখন প্রায় ৪৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন তখন একটি সাক্ষাৎকারে সুজাতা মন্ডল বলেন, মেঘালয়ে আমরা (তৃণমূল) প্রধান বিরোধী দল হওয়ার পথে৷ ত্রিপুরার মানুষও চাইছেন আমরা ওখানে ক্ষমতায় আসি৷ ত্রিপুরাতে আমাদের ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র৷

এরপরই সুজাতাকে প্রশ্ন করা হয় আপনার কী মনে হচ্ছে ভবানীপুর, সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরের উপনির্বাচনের ফল বঙ্গ-বিজেপিকে আরও ভাঙবে? আরও নেতারা বিজেপি থেকে তৃণমূলে আসবেন? উত্তরে সুজাতা বলেন, আমার তো মনে হয় ওদের এখন ৭০ জন বিধায়ক আছেন পুজোর পর সংখ্যাটা উল্টে সাত না হয়ে যায়। আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে তৃণমূলে ঢোকার গেটটা এখন বন্ধ আছে ওটা খুলে দিলে পুরো বিজেপি দলটাই উঠে যাবে৷

তবে এখানেই থেমে থাকেননি সুজাতা! তিনি আরও বলেন আজকের ভবানীপুর থেকেই ভারতের যাত্রা শুরু করলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেই সব নেতারা এখন আর কী বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার মেয়ে নন ভারতেরও মেয়ে কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে তার বিরোধী হিসেবে একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তা আবারও প্রমানিত হয়ে গেল। আগামী দিনে দেশে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী পেতে চলেছে এবং তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে সুজাতা যাই বলুন না কেন এখনও পর্যন্ত নিজের জায়গাতেই অনড় থাকছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল৷ ভোটে হারার পর তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভবানীপুরে মানুষকে ভোট দিতে দেয়নি তৃণমূল৷ যদি সত্যিই ভোট হত হাত তাহলে ফল অন্যরকম হত৷ যদিও বঙ্গ-বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার একটি ভিডিও বার্তায় বলেছেন, এই জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা। আমরা মানুষের রায়কে মাথা পেতে নিচ্ছি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+