Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লিতে বিস্ফোরণের জের হাওড়া ও শিয়ালদহ স্টেশনে কড়া নজরদারিতে নিরাপত্তা বলয়, আরও কি পরিবর্তন হল স্টেশন দুটিতে?

দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের পর গোটা রেলপথেই সতর্কতার সুর। সেই আতঙ্কের আবহেই মঙ্গলবার হাওড়া স্টেশনে সরেজমিনে নিরাপত্তা পর্যালোচনা করলেন পূর্ব রেলের আইজি কাম প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার অমিয় নন্দন সিনহা। দেশের ব্যস্ততম এই স্টেশনে প্রতিদিন প্রায় ১০ লক্ষ যাত্রী যাতায়াত করেন তাই জাগ্রত থাকতে হবে প্রতি সেকেন্ডে, এমনটাই বার্তা রেল সুরক্ষা বাহিনীর কাছে।

স্টেশনের প্রতিটি কোণ ঘুরে দেখেন আইজি। সিসিটিভি ক্যামেরার মান, এফআরএস ভিত্তিক নজরদারি ব্যবস্থা, ব্যাগেজ স্ক্যানার সবই খুঁটিয়ে পরীক্ষা করেন তিনি। তাঁর পরিদর্শনের পরই হাওড়ায় আরও দুটি আরপিএফ কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্ত করতে কঠোর অ্যাক্সেস কন্ট্রোল চালু হয়েছে। ডগ স্কোয়াড, স্নিফার ডগ ও বিস্ফোরক সনাক্তকারী ইউনিটকে চূড়ান্ত প্রস্তুতিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অমিয় নন্দন সিনহার সঙ্গে ছিলেন হাওড়া ডিভিশন ও পূর্ব রেলের হেডকোয়ার্টারের শীর্ষ আরপিএফ আধিকারিকরা। সিদ্ধান্ত হয়েছে কম গুরুত্বপূর্ণ স্টেশন থেকে কিছু জওয়ানকে সরিয়ে এনে হাওড়া ও শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশনে মোতায়েন করা হবে। প্রত্যেককে সশস্ত্র অবস্থায় ডিউটি করতে বলা হয়েছে। প্ল্যাটফর্ম,ট্রেন সব জায়গাতেই বাড়ানো হয়েছে টহলদারি।

যাত্রীদের লাগেজ হঠাৎ করে স্নিফার ডগ দিয়ে পরীক্ষা, ব্যাগ চেকিং, প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানো সবই এখন নিয়মিত প্রক্রিয়া। সেই সঙ্গে গোয়েন্দা বিভাগ ও রেল পুলিশের যৌথ নাশকতা বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ রেল কর্তৃপক্ষ।

যদিও এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু বা চিহ্ন চোখে পড়েনি, তবুও পরিস্থিতি কী দিকে মোড় নিতে পারে তা মাথায় রেখে বহুস্তরীয় নিরাপত্তা বলয় আরও শক্ত করা হচ্ছে। আইজির আবেদন স্টেশনে কোনও সন্দেহজনক আচরণ দেখলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানান। "সতর্ক থাকুন, নিরাপদ থাকুন" এটাই রেলের বার্তা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+