বলিউড কায়দায় খুনে অভিযুক্ত জওয়ানকে ছিনতাই, বিবাদে পুলিশ-এসএসবি

সরিষা শ্যুটআউটে জড়িত থাকা এক এসএসবি জওয়ানকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছিল রাজ্য পুলিশ। দেখা করার নামে থানায় গিয়ে জোর করে তাকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যান অন্য এসএসবি জওয়ানরা। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

সরিষা শ্যুটআউটে জড়িত থাকা এক এসএসবি জওয়ানকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছিল রাজ্য পুলিশ। দেখা করার নামে থানায় গিয়ে জোর করে তাকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যান অন্য এসএসবি জওয়ানরা। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

বলিউড কায়দায় খুনে অভিযুক্তকে জওয়ানকে ছিনতাই

জানা গিয়েছে, বাধা দেওয়া সত্ত্বেও পুলিশের সামনে দিয়েই এসএসবি-র গাড়িতেই অন্য জওয়ানরা অভিযুক্তকে নিয়ে পালিয়ে যান। ধাওয়া করেও তাদের আটকানো যায়নি।

সেই ঘটনার পরে রাজ্য পুলিশের তরফে এসএসবি সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়। রাজ্য পুলিশের ডিজি আইনশৃঙ্খলা অনূজ শর্মা ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এসএসবি যা করেছে তা গর্হিত অপরাধ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। কীভাবে পুলিশের সঙ্গে কথা না বলে এসএসবি জওয়ানকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সরিষায় রাজ্য পুলিশকে অন্ধকারে রেখে অভিযানই বা কেন চালানো হল তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অনূজ শর্মা।

অভিযুক্ত এসএসবি জওয়ানকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরে ধৃত দীপক কুমার সিং এসএসবি ক্যাম্পেই ছিলেন। সেখান থেকেই পুলিশের হাতে ধরা দেন। ফলে গোটা ঘটনা এসএসবি উচ্চনেতৃত্ব জানত না তা বিশ্বাস করতে পারছেন না পুলিশ কর্তারা।

প্রসঙ্গত, এসএসবি গোপন সূত্রে খবর পায় যে সরিষার এক কেবল অপারেটর আলতাফ জমাদার ও সঙ্গীরা বাতিল নোট বদলের কারবার করছে। সেই শুনে স্থানীয় থানাকে না জানিয়েই এজেন্ট সেজে সেখানে যান দীপক ও তার সঙ্গী এক জওয়ান। পুরনো নোট নিয়ে কথা চলতে চলতে তা বচসায় গড়ায়। তখনই নিহত আলতাফ জমাদারকে গুলি করে মেরে ফেলেন অভিযুক্ত এসএসবি জওয়ান দীপক। পরে তাকে আটক করা হলেও এদিন সকালে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান দীপকের সঙ্গী জওয়ানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+