Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dilip Ghosh: "মমতার আঁচলে থেকে যাঁরা নেতা হয়েছেন..." দিঘায় বিস্ফোরক দিলীপ; বিজেপির একাংশকে 'দালাল' বলে নিশানা!

Dilip Ghosh: বুধবার দিঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশমেজাজে আলাপচারিতায় দেখা গিয়েছি দিলীপ ঘোষকে। এমন সৌজন্য নিয়ে ক্ষোভ বিজেপির অন্দরের একাংশে। যদিও বৃহস্পতিবার সেই দিঘাতেই প্রাতঃভ্রমণ ও চা চক্রে বেরিয়ে আবারও স্বমহিমায় বিজেপি নেতা। জানিয়ে দিলেন, দরকার হলে রাজনীতি ছাড়বেন, কিন্তু বিজেপি ছাড়বেন না দিলীপ ঘোষ। একইসঙ্গে নিশানাও করলেন দলেরই বেশকিছু নিন্দুকদের।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে প্রতিদিনের মতোই অকপট দিলীপ। তিনি বলেন, "পার্টির কিছু কর্মীরা হতাশ হয়েছেন, কষ্ট পেয়েছেন, কেউ কেউ ভাবছেন আত্মহত্যা করবেন কি না। বিজেপি করলে হতাশায় ভুগবেন না। চোখের জল ফেলবেন না। পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে, ঘাম দিয়ে। যতদিন কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না পার্টি এগিয়েছে, যেদিন থেকে অপসংস্কৃতি ঢুকেছে পার্টি পিছিয়েছে।"

DILIP

দিলীপ বলেন, "৪২ বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছি। ১০ বছর রাজনীতি করছি। পক্ষ বিপক্ষ কারও দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত নেই, চ্যালেঞ্জ করছি। যাদের আমি নেতা বানিয়েছি, যারা বিজেপিতে এসে করে খাচ্ছে, তারা পার্টির ভবিষ্যত নিয়ে চিন্তিত। পার্টির উপর ভরসা রাখুন। দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কি না, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুটোরই দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু বিজেপি ছাড়বে না। কিছু লোক চাইছে আমি চলে গেলে হয়ত তাদের সুবিধা হবে। কিন্তু সেটার চান্স নেই। কারণ আমাদের লক্ষ্য, পশ্চিমবঙ্গে যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, লড়াই চলবে।"

দিলীপের চাঁচাছোলা জবাবে নিশানায় বিজেপির তুলনামূলক নবাগতরা। তাঁর সোজাসাপটা মন্তব্য, "অনেকে ভাবছেন ২০২১ সালে হয়ত বিজেপি তৈরি হয়েছে, তা নয়। ২৫৭ জন রাজনৈতিক শহিদ হয়েছেন, আমার সময় তারা প্রাণ দিয়েছেন। ৭৭টা সিট জিতেছিলাম। আর এখন এক ডজন বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত, জেলা পরিষদ ছেড়ে চলে যাচ্ছে। ভয় পাবেন না।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির একাধিক নেতানেত্রীরা। সেই দিলীপ ঘোষের অবশ্য এদিন ব্যাখ্যা, "আমরা সেই সংস্কৃতি মানি, যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন।মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, অন্যদিকে চলে গিয়েছেন বলে শত্রু হয়ে গিয়েছেন, এমনটা মনে করি না। রাজনীতিতে আমার কোনও শত্রু নেই। আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি। আমার পাড়ায় তৃণমূল নেতার বাড়িতে বিয়ে হচ্ছে, সে তৃণমূল করে বলে আমি তাঁর বাড়িতে যাব না, এরকম জঘন্য নিম্নরুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না। এটা আমি ঘৃণা করি। যারা করতে চাইছে, তারা বিজেপি জানে না।"

হিন্দুত্ব নিয়ে সওয়ালে দিলীপের স্পষ্ট জবাব, "যারা '২১ সালে, '২০ সালে বিজেপিতে এসেছে, তারা নিতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, হিন্দুত্ব দেখাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাতে আসবেন না। আমার গায়ে কাটলে হিন্দুত্বের রক্ত বেরোবে। বড় বড় কথা কারা বলছে , যারা মমতা ব্যানার্জির আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন, কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, এখন বিজেপির উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটাচ্ছে।"

Take a Poll

দিলীপের জগন্নাথ ধামে যাওয়া নিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ লিখেছিলেন, 'ত্যাগী' থেকে কীভাবে 'ভোগী' হতে হয় তার আদর্শ নিদর্শন দিলীপ। এদিন পাল্টা দিলীপ বলেন, "এখন চরিত্র নিয়ে কথা বলছে। যারা চারটে বিয়ে করে, ১৪টা গার্লফ্রেন্ড রাখেন, দিনের জীবন এক, রাতের জীবন এক। তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছেন। আহাম্মক! আমার মন মুখ এক। বন্ধ ঘরে কোনও নেতার সঙ্গে মিশি না। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে কথা বলি। দিলীপ ঘোষ পাল্টাবে না।"

বাংলার মানুষ বিজেপিকে ভরসা করতে পারছেন না বলেও বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। তিনি বলেন, "যারা কোনওদিন পার্টির জন্য কন্ট্রিবিউট করেননি, তারা বুঝবে না। বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? একুশ সালের পরে জিততে ভুলে গেছি আমরা। কেন পার্টি নেমে গেছে? কেন হারছি আমরা? দালালরা যেদিন থেকে পার্টিতে এসেছে, বিজেপির স্বাদ-গন্ধ চলে গেছে। মানুষ বিজেপির উপর ভরসা করতে পারছে না। লড়াই করুন, নাটক করবেন না।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+