দেবেশের পর স্বজন ছাড়লেন ব্রাত্য-অর্পিতা!
কলকাতা, ৯ জানুয়ারি : দেবেশ চট্টোপাধ্যায়ের পর এবার ব্রাত্য বসু। নাট্যস্বজনের সভাপতি পগ থেকে ইস্তফা দলেন পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। দেবেশ বাবুর মতোই ব্রাত্য বসুও ইস্তফার কারণ ব্যক্তিগত বলে দেখিয়েছেন।
আরও পড়ুন : নাট্য আকাদেমি ছাড়লেন তৃণমূলের ঘনিষ্ঠ নাট্যকার দেবেশ
শুধু ব্রাত্য বসুই নন, শাসকদলের সঙ্গে সরাসরি যুক্ত আর এক নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষও আজই ইস্তফা দেবেন বলে জানিয়ে দিয়েছেন। অর্পিতা নাট্যস্বজনের অন্যতম সাধারণ সম্পাদক ছিলেন।

ব্রাত্য বসুকে তাঁর এই সিদ্ধান্তের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "কারণটা ব্যক্তিগত। একটা বন্ধুত্বের জায়গা থেকে নাট্যস্বজনের সূত্রপাত হয়েছিল। এখন আর সেটা নেই।"
কিছুদিন আগেই ব্রাত্য ঘণিষ্ঠ বলে পরিচিত দেবেশ চট্টোপাধ্যায় নাট্যস্বজন থেকে ইস্তফা দেন।কিন্তু তারও কিছুদিন আগে স্বজন ছেড়ছিলেন মণীশ মিত্র। তবে তিনি স্পষ্টভাবেই জানিয়েদিয়েছেন, নাট্যস্বজনের কাজকর্মে তিনি অসন্তুষ্ট। প্রসঙ্গত মনে করা হচ্ছে, শাসক দলের 'স্নেহধন্য' নাট্যকারদের মধ্যে আড়াআড়ি ভাঙন ধরতে চলেছে।
ব্রাত্যবসু ঘণিষ্ট বলে পরিচিত হলেও দেবেশ যে ব্রাত্যর আচরণে ক্ষুব্ধ তা বুঝিয়ে দিয়েছিলেন। "নাট্য অ্যাকাডেমি বা মিনার্ভা রেপার্টরিতেও ব্রাত্য তাঁর স্তাবক গোষ্ঠী তৈরি করে প্রভাব বিস্তার করছেন। সৃজনশীল কাজ করা অসম্ভব হয়ে পড়ছে।"
একই সুর অর্পিতা ঘোষের গলাতেও। "আমি নাট্যস্বজনে থাকব না। কারণ, আমার বন্ধুদের এক ধরনের একনায়কতন্ত্রের চাপ সহ্য করতে হচ্ছে। অযোগ্য-স্তাবকদের ভিড় বাড়ছে। আমার নাম করে ভয় দেখানো হচ্ছে জেলার নাট্যদলগুলোকে। যা মেনে নিতে পারছি না।"
অন্যদিকে জনপ্রিয় নাট্যব্যক্তি কৌশিক সেনের অভিযোগ, ব্রাত্যই তো নাট্যতর্মীদের মধ্যে বন্ধুদের মধ্যে বিভাজন ঘটিয়েছেন। এখন নিজেই বন্ধুত্বের জায়গা নেই কারণ দেখিয়ে ইস্তফা দিচ্ছেন, এতো প্রহসণ বলেই মনে হচ্ছে।
এদিকে ব্রাত্য এবং অর্পিতা স্বজন ছেড়ে দেওয়ায় স্বভাবতই জল্পনা শুরু হয়েছে তবে কী তৃণমূল দল থেকেও নিজেদের সরিয়ে নেবেন এই দুই নাট্যব্যক্তিত্ব। অর্পিতা আপাতত সে সম্ভবানার কথা উড়িয়ে দিয়েছন। ব্রাত্যর প্রতিক্রিয়া, "নাট্যস্বজন কোনও রাজনৈতিক সংগঠন নয়, তাই এর কোনও প্রভাব রাজনীতিতে পড়বে না।" যদিও নাট্যস্বজনের ঘণিষ্ঠদের প্রশ্ন স্বজন নিয়ে এত অসন্তোষ যখন ছিল তাহলে এতদিন এখানে পড়েছিলেন কেন অর্পিতা, দেবেশ, মণীশরা?












Click it and Unblock the Notifications