নাট্য আকাদেমি ছাড়লেন তৃণমূলের ঘনিষ্ঠ নাট্যকার দেবেশ
কলকাতা, ৭ জানুয়ারি: নাট্য আকাদেমি থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়। ইস্তফার কারণ 'ব্যক্তিগত' বলে বর্ণনা করলেও ওয়াকিবহাল মহলের ধারণা, শাসক দলের সঙ্গে কোনও কারণে দূরত্ব তৈরি হওয়ার ফলেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি।
কিছুদিন আগেই নাট্যস্বজন ছেড়েছিলেন আর এক নাট্যকার মণীশ মিত্র। তখন বিস্তর জল্পনা তৈরি হয়েছিল। এ বার দেবেশবাবু পদ ছাড়ায় জল্পনা তৈরি হয়েছে যে, সম্ভবত শাসক দলের 'স্নেহধন্য' নাট্যকারদের মধ্যে আড়াআড়ি ভাঙন ধরতে চলেছে।

প্রসঙ্গত, দেবেশ চট্টোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু ও অর্পিতা ঘোষের খুবই ঘনিষ্ঠ। কিছুদিন আগে সারদা তদন্তে সিবিআইয়ের বিরুদ্ধে পথে নেমেছিলেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। তাতে দেবেশবাবুও ছিলেন।












Click it and Unblock the Notifications