Train Accident: অভিশপ্ত দিনের ক্ষত নিয়ে ফিরছে কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস, কখন পৌঁছবে শিয়ালদহে
চোখে মুখে ক্লান্তি আর আতঙ্ক নিয়ে ফিরছেন তাঁরা। সারাজীবনেও ভুলতে পারবেন না এই অভিজ্ঞতা। ১২৯৩ জন যাত্রীকে নিয়ে অবশেেষ কলকাতার পথে রওনা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্ত চারটি বগি বাদ দিয়েই বাকি বগিগুলিকে নিয়েই ফিরছে ট্রেনটি।
ট্রেন গার্ড দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাই নতুন গার্ড দেওয়া হয়েছে ট্রেনে। আলুয়াবাড়ি স্টেশনে যাত্রীদের খাবার এবং জল দেওয়া হয়েছে রেলের তরফে। রাত ২টোর মধ্যে ট্রেনটি শিয়ালদহ স্টেশনে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়ির রাঙাপানি স্টেশন ছাড়ার পরেই দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি মালগাড়ি ধাক্কা মারে ট্রেনে।

সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আশপাশে কোনও লোকবসতি না থাকার কারণে উদ্ধার কাজ শুরু হতে প্রায় ২ ঘণ্টা সময় লেগে গিয়েছে। ট্রেনের তিনটি কামরা দুমরে মুচরে গিয়েছে। মালগাড়ির চালক এবং লোকো পাইলট মারা গিয়েছেন। পিটিআই সূত্রে খবর কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। আহত হয়েছেন ৬০ জন। তাঁদের উত্তরবঙ্গ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রেনের দুর্ঘটনার কারণ হিসেবে রেলবোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে সিগন্যাল মানেননি মালগাড়ির চালক সেকারণেই এই দুর্ঘটনা। আবার রেলের একাংশ দাবি করেছে ওভার ডিউটির কারণে রেলের চালকরা পর্যাপ্ত ঘুমোতে পারছেন না। সেকারণে চালক হয়তো ঘুমিয়ে ড়তে পারেন। আবার পরে জানা যায় ক্রসিংয়ের সিগগন্যালিং সিস্টেমই খারাপ ছিল সেকথা চালককে জানিয়েছিলেন মেমো পাঠিয়ে। ভোর সাড়ে পাঁচটা থেকেই সিগন্যালিং কাজ করছিল না।
রেলমন্ত্রীর ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সেখানকার উদ্ধারকাজ খতিয়ে দেখেছেনয। তারপরে তিনি হাসপাতেল গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। এদিকে রেলের পক্ষ থেকে মৃত এবং আহতদের আর্থিক সাহায্যে ঘোষণা করা হয়েছে। রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। Sandhya Roy মোদীও মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।












Click it and Unblock the Notifications