২০১৯-এর পরে ২০২৪-এও বাংলায় শূন্য! ব্যাপক জনসংযোগ কর্মসূচির পরিকল্পনা সিপিআইএমের
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বাংলা জুড়ে জনসংযোগ চালিয়েছিল সিপিআইএম। সেইসব জনযোগে সাড়াও মিলেছিল। কিন্তু ২০২৪-র ভোটের বাক্সে সাড়া পাওয়া যায়নি। এবার তাই সময় নষ্ট না করে আগামী দুই মাসের মধ্যে ব্যাপক প্রচার কর্মসূচি পরিচালনা করতে চলেছে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই।
সূত্রের খবর, পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে সিপিআইএমের যুবশাখার কর্মীরা সাধারণ মানুষের প্রত্যাশা সম্পর্কে জানতে ঘরে ঘরে যাবেন। দলের ভাবমূর্তি উন্নত করতে জনগণের মতামত চাওয়া হবে। যাতে পরবর্তী নির্বাচনে তার প্রতিফলন অনুভব করা যায়। রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একটা সময় বলেছিলেন মানুষই ইতিহাস রচনা করে। সেই মানুষ ৩৪ বছর সিপিআইএম তথা বামেদের পাশে থাকার পরে দূরে সরে গিয়েছে।

- জনসমাগমের প্রতিফলন নেই ইভিএমে
সিপিআইএমের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে, দলের কর্মসূচি কিংবা সমাবেশে বিপুল জনসমাগম হলেও, ইভিএমে তার প্রতিফলন ঘটছে না। কোথাও না কোথাও একধরনের বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে, যে কারণে ইভিএম প্রতিফলন পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে আস্থার অভাবের জায়গাটা ঠিক কোথাওয় তা জনগণের কাছ থেকে জানার চেষ্টা করা হবে।
- অগাস্টের শেষ সপ্তাহে কল্যাণীতে সভা
এদিকে সিপিআইএম-এর বর্ধিত রাজ্য কমিটির সভা অগাস্টের শেষ সপ্তাহে কল্যাণীতে করা হবে। কর্মসূচির ফলাফল সেখানে তুলে ধরা হবে। এছাড়াও ওই বর্ধিত সভায় দলের সংগঠনে থাকা ত্রুটিগুলি নিয়েও আলোচনা করা হবে।
- সংগঠন না নির্বাচনী লড়াই
সূত্রের খবর, কল্যাণীর বর্ধিত সভায় আলোচনার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। দল ঐতিহ্যগত রাজনীতিতে ফিরবে কিনা সেই বিষয়েও আলোচনা হতে পারে। কারণ একটা সময়ে দলের সংগঠকরা নির্বাচনী লড়াইয়ে অংশ নিতেন না। দলের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত এবং নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে আলাদা ভাগ ছিল।
যেমন প্রয়াত প্রমোদ দাাশগুপ্ত হোন কিংবা, সরোজ মুখোপাধ্যায়, অনিল বিশ্বাস, তাঁরা নির্বাচনী লড়াইয়ে অংশ না নিয়ে দলকে একদিক থেকে ধরে রেখেছিলেন। এক্ষেত্রে বিমান বসুর নামও উল্লেখযোগ্য। দিন রাত ২৪ ঘন্টা সংগঠনের জন্য সময় দিয়ে গিয়েছেন তাঁরা। কিন্তু এবার দেখা গিয়েছে মহঃ সেলিম সিপিআইএম রাজ্য সম্পাদক থেকেও নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন।
এছাড়াও আলোচনায় দলের কৃষণ ও ট্রেড ইউনিয়নগুলির আম্দোলনের পরবর্তী লাইন কী হবে, তারও দিশা মিলতে পারে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications