Mamata Banerjee: মমতার ছবি দেওয়া বিজ্ঞাপন গণশক্তিতে, সরব শুভেন্দু! বেঙ্গালুরুর বৈঠকের ফল? উঠল প্রশ্ন
Mamata Banerjee: সিপিআইএমের মুখপত্র গণশক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিওয়ালা বিজ্ঞাপন! আজ সকালে কাগজ হাতে নিয়ে অনেকেই চমকে গিয়েছেন। এমনিতে গণশক্তিকে বিজ্ঞাপন দেয় না রাজ্য সরকার।
গণশক্তিতে ডিএভিপি থেকে পাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি-সহ কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন ছেপে থাকে। কিন্তু মমতার বিজ্ঞাপন আদৌ কেউ কোনও দিন গণশক্তিতে দেখেছেন কিনা মনে করতে পারছেন না সাংবাদিক থেকে সাধারণ পাঠকরা।

আজ বিকেলে হাওড়ার সাঁতরাগাছিতে স্টেট-অব-দ্য-আর্ট জেআইএস স্কুল অব মেডিক্যাল সায়েন্স, রিসার্চ সেন্টার ও হাসপাতালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে ওই সংস্থা পিপিপি মডেলে এই প্রকল্পটি রূপায়িত করেছে। প্রকল্পের খরচ দেড় হাজার কোটি টাকা।
পঞ্চায়েত ভোটে কর্মীরা গেলো মারা,
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 24, 2023
কিন্তু ঘাসফুলেই মজে কাস্তে-হাতুড়ি-তারা !
তোলামূলী কমরেডদের হাত ধরার পথ প্রশস্ত হচ্ছে:- pic.twitter.com/w5RH6RzCDK
আজ বিভিন্ন সংবাদপত্রে ওই সংস্থার তরফে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। তবে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে সিপিআইএমের দলীয় মুখপত্র গণশক্তির প্রথম পৃষ্ঠায় বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ায়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম কটাক্ষ ভেসে আসছে। সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। গণশক্তির নিয়মিত পাঠকদেরও যে বিষয়টি ভালো লাগেনি তা বিভিন্ন পোস্টেই প্রতিফলিত।

ওয়ানইন্ডিয়া বাংলার তরফে গণশক্তি দফতরে যোগাযোগ করা হলে এই প্রসঙ্গে মুখপত্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা কোনও মন্তব্য করতে চাননি। বিষয়টি নিয়ে কোনও বিতর্ক নেই বলেও দাবি করা হয়েছে। তাঁদের বক্তব্য, একটি বেসরকারি সংস্থার বিজ্ঞাপন, তা ছাপতে সমস্যা কোথায়? ভবিষ্যতেও এমন বিজ্ঞাপন এলে ছাপতে অসুবিধা নেই বলেই জানানো হয়েছে।
সমস্ত যোগ্যতামান থাকা সত্ত্বেও রাজ্য সরকার যে তথ্য ও সংস্কৃতি দফতরের মাধ্যমে গণশক্তিকে বিজ্ঞাপন দেয় না, সেটাও জানিয়েছে গণশক্তি কর্তৃপক্ষ। গণশক্তিতে নরেন্দ্র মোদী সরকারের বিজ্ঞাপন ছাপানো নিয়ে এর আগে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করছেন, মমতার বিজ্ঞাপন ছাপার পর এরপর হয়তো রাজ্য সরকারও বিজ্ঞাপন দেবে।

বেঙ্গালুরুতে তৃণমূল কংগ্রেস-সহ ২৬টি রাজনৈতিক দল মিলে ইন্ডিয়া গঠন করেছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনার পর কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের সঙ্গে বৈঠকে দেখা গিয়েছে সিপিআইএমের সীতারাম ইয়েচুরিকে। যা দেখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, এবার থেকে মমতা বেশি করে চুরি করবেন, সঙ্গে ইয়েচুরি থাকায়!
গণশক্তির তরফে দাবি করা হচ্ছে, আগেও মমতার ছবিওয়ালা বিজ্ঞাপন ছাপা হয়েছে। যদিও গণশক্তির প্রাক্তন সাংবাদিকরা জানাচ্ছেন, আগেও মমতা বেসরকারি প্রকল্প উদ্বোধন করেছেন। যার বিজ্ঞাপন অন্য অনেক জায়গায় বেরোলেও গণশক্তিতে দিতে বারণ করা হয়েছিল। এমনকী মোদীর বিজ্ঞাপনের পাশে মোদী-বিরোধী খবর ছেপেও অস্বস্তিতে পড়েছিল গণশক্তি কর্তৃপক্ষ। যদিও এই দাবির সত্যতা যাচাই সম্ভব হয়নি।
তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলা সরকারি বা বেসরকারি বিজ্ঞাপন নেয় না। জেআইএসের আজকের বিজ্ঞাপনও সে কাগজে ছাপা হয়নি। এর আগে, চিটফান্ডের বিজ্ঞাপন গণশক্তি ছেপেছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। এই পরিস্থিতিতে গণশক্তির আজকের প্রথম পাতা দেখে অবাক অনেকেই।
বেঙ্গালুরুর বৈঠকের পর রাজ্যে সিপিআইএমের নেতারা দাবি করেছেন, এখানে লোকসভা ভোটে জোট হবে না। বিজেপি ও তৃণমূলের বিরোধিতা চালিয়ে যাবে সিপিআইএম। ফলে অনেক পাঠক বলছেন, আদর্শের দিক মেনে মমতার বিজ্ঞাপন না ছাপলে কত বড় আর্থিক ক্ষতিই আর হতো?
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন











Click it and Unblock the Notifications