স্মারকলিপি জমা দেওয়ার নামে তির-ধনুক নিয়ে মিছিল বসিরহাটে
ভারতীয় আদিবাসী ও তপশিলি জাতির উন্নয়নের পক্ষ থেকে বসিরহাট পুলিশ জেলার অফিসে স্মারকলিপি জমা দেওয়ার নামে তির-ধনুক নিয়ে মিছিল হল।
ভারতীয় আদিবাসী ও তপশিলি জাতির উন্নয়নের পক্ষ থেকে বসিরহাট পুলিশ জেলার অফিসে স্মারকলিপি জমা দেওয়ার নামে তির-ধনুক নিয়ে মিছিল হল। টাউন হল থেকে বোটঘাট ইছামতি ব্রিজ হয়ে পুলিশ সুপারের কাছে পুলিশি নিষ্ক্রিয়তা ও নেজাট কাণ্ডের বাকি দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে মিছিল হয়।

এছাড়া বেআইনি মদের ভাটি, স্বাস্থ্য কেন্দ্রে আর্সেনিক মুক্ত পানীয় জল সহ ছয় দফা দাবি নিয়ে আদিবাসী নেতা সুকুমার সর্দারের নেতৃত্বে কয়েকশো মহিলা-পুরুষ হাতে ত্রিশূল ও তীর-ধনুক নিয়ে মিছিল করেন।
তারপরে পুলিশ সুপারের অফিসের সামনে মাইক বেঁধে গ্রেফতারের দাবিও জানানো হয়। পুলিশি নিষ্ক্রিয়তা, হুমকি সব মিলিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ দেখান আদিবাসী ও তপশিলি জাতি সম্প্রদায় মানুষেরা।
এদিন বসিরহাট পুলিশ সুপারের অফিস চত্বরে এই স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার আয়োজন করা হয়েছিল।












Click it and Unblock the Notifications