ডিএ নিয়ে মমতার সরকারকে খোঁচা অধীরের, বাংলা ক্রমশ নৈরাজ্যের দিকে এগোচ্ছে
সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ না দিয়ে দেউলিয়া হতে বসেছে রাজ্য সরকার। অধীর বলেন, একদিন এই সমস্যা মিটে যায়। তা না করে সংঘাতে যাচ্ছে রাজ্য সরকার।
বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা পথে নেমেছেন। দুদিনের কর্মবিরতিতে লাটে উঠেছে সরকারি পরিষেবা। পরিস্থিতি যা তাঁরা লাগাতার ধর্মঘটের দিকে যেতে পারে। এই অবস্থায় রাজ্য সরকারের ভূমিকাকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাসংদ অধীর চৌধুরী।

একুশের নির্বাচনে শূন্যে নেমে যাওয়া কংগ্রেস এবা উপনির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে জিতে বিধানসবায় খাতা খুলতে মরিয়া কংগ্রেস। তাই সাগরদিঘি উপনির্বাচনের প্রচারে গুরুত্ব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই প্রচারে এসেই তিনি রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন। আইনশৃঙ্ঙলা থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে তিনি সমালোচনা করেন সরকারের।
অধীর বলেন, প্রতি জেলায় জেলায় বারবার শ্যুট আউটের ঘটনা ঘটছে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে ততই এই ধরনের শ্যুট আউটের ঘটনা বাড়বে। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার পরিস্থিতি শোচনীয়। সবকিছুর পিছনে রয়েছে দুর্নীতি। তাই রাজনীতির জায়গাটা বিষাক্ত হয়ে গিয়েছে। এই বিষাক্ত রাজনীতির কারণে না আছে আইন, না আছে শৃঙ্খলা, না আছে নিয়ম না আছে কানুন। যে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়ে সেই রাজ্য নৈরাজ্যের দিকে চালিত হয়। বাংলা ধীরে ধীরে নৈরাজ্যের দিকে এগিয়ে চলেছে।
বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আরও বলেন, আজকে ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা পথে নেমেছেন। যৌথ সংগ্রামী মঞ্চে এসে তারা প্রতিবাদ করছেন, কর্মবিরতি পালন করছেন। সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ না দিয়ে দেউলিয়া হতে বসেছে রাজ্য সরকার। অধীর বলেন, একদিন এই সমস্যা মিটে যায়। তা না করে সংঘাতে যাচ্ছে রাজ্য সরকার।
রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধানের পথ অবলম্বন করুক, যাতে সমস্যার সমাধান হয়, তার চেষ্টা করুক। তা না করে যদি রাজ্য মনে করে যা পারে করে নিক, তাতে সমস্যা বাড়বে বই কমবে না। আমাদের কিছু করার নেই, এই মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কপালে দুঃখ আছে।
এদিন সাইদুর রহমান প্রসঙ্গেও মুখ খোলেন অধীর চৌধুরী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা জানি কেন তাকে গ্রেফতার করা হয়েছে। রাস্তার একটি হোটেল থেকে এক ভাড়া করা মহিলাকে নিয়ে এসে সাগরদিঘি থানাতে তার বিরুদ্ধে অভিযোগ করানো হয়েছিল। মহিলাদের টাকার বিনিময়ে এই কাজ করানো হয়েছে বলে হুঙ্কার ছাড়েন সংসদ অধীর চৌধুরী।












Click it and Unblock the Notifications