Adhir Ranjan Chowdhury-Mamata Banerjee: আগের থেকেই চিত্রনাট্য তৈরি ছিল! বিস্ফোরক অধীর, 'নাটক' বললেন বিকাশ
Adhir Ranjan Chowdhury-Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্ক্রিপ্ট (চিত্রনাট্য) ছিল! আগে থেকেই জানতেন বৈঠকে কী হতে চলেছে। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। নীতি আয়োগের (NITI Aayog meeting) বৈঠকে বলতে না দেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ মিনিট বলার পরেই মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ।
আর তা নিয়ে তুমুল বিতর্ক রাজ্য-রাজনীতিতে। বাংলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অপমানে বিরুদ্ধে সংসদে ঝড় তোলার পথে হাঁটতে চলেছেন শাসকদলের সাংসদরা।

আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা সবটাই স্ক্রিপটেড। কলকাতা থেকে আসার আগেই সেই স্ক্রিপট তৈরি ছিল। এই দৃশ্য তৈরি ছিল। নীতি আয়োগের বৈঠকে কী হতে চলেছে বা হতে পারে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন। জানিয়েছিলেন, নীতি আয়োগের বৈঠকে বলতে দিলে ভালো না হলে বেরিয়ে আসবেন। প্রতিবাদ করবেন। ওখানে যাওয়ার পর তাই তাই ঘটল! তোপ অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury-Mamata Banerjee)।
শুধু তাই নয়, জাতীয় রাজনীতিতে রাহুল গান্ধীর উত্থান মেনে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মধ্যে একটা ইর্ষার জন্ম দিয়েছিল। আর তাই তাঁকে (পড়ুন-মুখ্যমন্ত্রী) দেখাতে হবে যে জাতীয় রাজনীতিতে আজও প্রাসঙ্গিক, কটাক্ষ প্রদেশ সভাপতির। না থেমেই তিনি আরও বলেন, বাইরে ইন্ডিয়া জোটের সঙ্গে আছেন দেখাচ্ছেন আর ভিতরে মান রাখছেন।
#WATCH दिल्ली: पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी के आरोपों पर कांग्रेस नेता अधीर रंजन चौधरी ने कहा, "नीति आयोग की बैठक के बारे में ममता बनर्जी जो बातें कह रही हैं, मुझे लगता है कि वे झूठ बोल रही हैं...ममता बनर्जी जानती थीं कि वहां क्या होने वाला है... उनके पास स्क्रिप्ट… pic.twitter.com/q3eMFmOrcv
— ANI_HindiNews (@AHindinews) July 27, 2024
সব মিলিয়ে মুখ্যমন্ত্রী ঢোপের রাজনীতি করছেন বলেও তোপ অধীর চৌধুরীর। সত্যিই যদি অপমান করা হয় তাহলে কেন উনি সেখানে অবস্থান-ধর্নায় বসছেন না? এমনকি সুপ্রিম কোর্টের রাস্তাও তো খোলা আছে। সবকিছু তো ভিডিও করা আছে বলেও আক্রমণ বর্ষীয়ান কংগ্রেস নেতা। কার্যত একই সুর শোনা গিয়েছেন বর্ষীয়ান বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)।
তাঁর দাবি, রাজনৈতিক মঞ্চে অস্বস্তিত্ব টিকিয়ে রাখতে নাটক করছেন। দেশ কিংবা রাজ্যের কোনও কোনও স্বার্থ নেই। আমরা বারবার বলেছি কোনও খাতে কত বকেয়া আছে তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন। কেন উনি তা করছেন না? আর তা করলেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে বলে দাবি বাম সাংসদের। শুধু তাই নয়, ন্যায্য দাবিতে আমরা এবং রাজ্যের মানুষ একসিঙে লড়াই করবে বলেও জানান তিনি।












Click it and Unblock the Notifications