অধীরকে সরাসরি বিজেপিতে যোগদানের প্রস্তাব! দিলীপকে রাজনৈতিক লাফাঙ্গা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি
অধীরকে সরাসরি বিজেপিতে যোগদানের প্রস্তাব! দিলীপকে রাজনৈতিক লাফাঙ্গা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি
সরাসরি দিলীপ ঘোষকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিজেপিতে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন। মুর্শিদাবাদের জঙ্গিপুরের প্রচার মঞ্চ থেকে পাল্টা দিলীপকে নিশানা করলেন অধীর। তিনি বলেেছন দিলীপ একজন রাজনৈতিক লাফাঙ্গা। প্রসঙ্গত উল্লেখ্য জঙ্গিপুরে প্রচারে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন ডুবন্ত জাহাজে সওয়ার হয়েছেন অধীর চৌধুরী। তাঁকে বাঁচাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি।

দিলীপকে নিশানা অধীরের
মুর্শিদাবাদে পা রেখেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রচারের শুরুর দিনেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিজেপিতে যোগদানের প্রস্তাব দিয়েছেন তিনি। আর দিলীপের এই দুঃসাহসেরও কড়া জবাব দিয়েছেন অধীর। তিনি বলেছেন, 'কোথাকার কোন লাফাঙ্গা কী বলেছে, তাই আমাকে শুনতে হবে, পাঁচবারের সাংসদ আমি, কী করতে হবে আমি জানি।'। প্রসঙ্গত উল্লেখ্য আজই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক মইনুল হক।

অভিষেককে নিশানা অধীরের
আজ জঙ্গিপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রচার মঞ্চেই কংগ্রেস নেতা মইনুল হক যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। মুর্শিদাবাদে অধীরের গড়ে কংগ্রেসে ভাঙন ধরাচ্ছে বিজেপি সেটা সহজে মেনে নেননি প্রদেশ কংগ্রেস সভাপতি। সরাসরি অভিষেকের নাম করে আক্রমণ শানিয়েছেন তিনি। অভিষেককে কটাক্ষ করে তিনি বলেছেন, ঝিনুকের দুধ খেতে খেতে রাজনীতিতে এসেছে ঝিনুকের দুধ খেতে খেতে রাজনীতিতে এসেছে। রাজনীতির আর কী বুঝবে? এসব বাচ্চা ছেলের কথা কী আর বলব। তবে রাজনৈতিক নেতা হিসেবে বলতে তো হবে।'

ভবানীপুরে প্রার্থী দেয়নি কংগ্রেস
ভবানীপুর কেন্দ্রে কিন্তু প্রার্থী দেয়নি কংগ্রেস। জোট শরিক সিপিএম প্রার্থী দিলেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কিন্তু প্রথম থেকে প্রার্থী না দেওয়ার পক্ষেই কথা বলেছেন। এবং কংগ্রেস হাইকমান্ডও ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার নেপথ্যে বৃহত্তর রাজনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে কংগ্রেসের এমনই মনে করছে রাজনৈতিক মহল।

ভবানীপুরে প্রচারে বার্তা মমতার
ভবানীপুরে চক্রবেড়িয়ায় প্রচার মঞ্চ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেছেন ভবানীপুর থেকেই ভারত বর্ষ। বি-মানে ভবানীপুর, বি-মানে ভারত। মমতার এই বার্তা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেই বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটে বাংলায় জয়ের পর জাতিয় রাজনীতিক আঙিনায় দলকে শক্তিশালী করতে কোমর কষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী ঐক্যের কথা বলে বারবার অবিজেপি রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিেয়ছেন তিনি।












Click it and Unblock the Notifications