করণদিঘিতে পুজোর উদ্বোধনে শ্রাবন্তী! গান গেয়ে মাতালেন মঞ্চ
উত্তর দিনাজপুরে করণদিঘি সর্বজনীন দুর্গোৎসব উদ্বোধন করলেন টলিউড নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি।
উত্তর দিনাজপুরে করণদিঘি সর্বজনীন দুর্গোৎসব উদ্বোধন করলেন টলিউড নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। করণদিঘির সুবিশাল পুজো মণ্ডপের দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল-সহ অন্যরা।

প্রতি বছরের মত এবারেও জেলার অন্যতম সেরা পুজো উপহার দিয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। গতবার এই পুজোর উদ্বোধন করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। পুজোর দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি।












Click it and Unblock the Notifications