ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ

ভোটের মুখে ভোটার তালিকা সংশোধনের কাজে আরও এক ধাপ এগিয়ে নিল নির্বাচন কমিশন। বুধবার রাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তদা সিইও এর দপ্তর প্রকাশ করল এসআইআর সংক্রান্ত সপ্তম অতিরিক্ত তালিকা। তাতে স্পষ্ট, বিবেচনাধীন বিপুল সংখ্যক নামের নিষ্পত্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ৪৯ লক্ষ ৬২ হাজার ৮৫০ জন ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তি করা হয়েছে। অথচ শুরুতে বিবেচনাধীন তালিকায় ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। সেই হিসেবে এখনও প্রায় ১০ লক্ষ ৪৩ হাজার ৮২৫টি নামের নিষ্পত্তি বাকি। যদিও এই প্রক্রিয়ায় কতজনের নাম তালিকা থেকে বাদ পড়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দেয়নি সিইও দপ্তর।

এর আগে, সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে জানানো হয়েছিল, প্রায় ৪৭ লক্ষ নামের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শীর্ষ আদালতকে কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী ৭ এপ্রিলের মধ্যেই বাকি কাজ শেষ করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়ই এই বিপুল সংখ্যক বিবেচনাধীন ভোটারের বিষয়টি সামনে আসে। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ শুরু করে কমিশন, যা শুরু হয় ২৩ মার্চ থেকে।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁদের নাম ভোটার তালিকায় থাকবে, তাঁরাই ভোটদানের অধিকার পাবেন। প্রথম দফার নির্বাচনের ক্ষেত্রে সেই শেষ দিন ৬ এপ্রিল, ফলে ওই দিন রাত পর্যন্ত নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কারণেই কমিশন ৬ এপ্রিলের মধ্যেই সমস্ত নিষ্পত্তি শেষ করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে ৬ এপ্রিল বিকেল ৪ টায়।

এদিকে, এই ইস্যুকে ঘিরে রাজ্য রাজনীতিও সরগরম। বুধবার সিইও দপ্তরের সামনে বিক্ষোভে নামেন এসইউসিআই এর কর্মী সমর্থকেরা। একই সময়ে সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূলপন্থী বিএলও দের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলকাতা পুলিশ স্ট্র্যান্ড রোড সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ১৬৩ ধারা জারি করেছে, যা কয়লাঘাটা ক্রসিং থেকে কিরণশঙ্কর রায় রোড পর্যন্ত বলবৎ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+