আবু হাসেম খান চৌধুরী: ৮৯ বছর বয়সে প্রয়াত মালদহ কংগ্রেসের মহীরূহ 'ডালু'
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী, যিনি 'ডালু’ নামেই পরিচিত, এদিন প্রয়াত হয়েছেন। বুধবার, ৮৯ বছর বয়সে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ডালু চৌধুরী।
নির্বাচনের ঠিক মুখে তাঁর আকস্মিক প্রয়াণে মালদহের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কংগ্রেস নেতা ইশা খান চৌধুরী বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি।

বৃহস্পতিবার ডালু চৌধুরীর মরদেহ মালদহে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারসহ অন্যান্য শীর্ষ নেতারা রাতেই হাসপাতালে গিয়েছেন।
দাদা গণি খান চৌধুরীর হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি ডালুর। দাদার মৃত্যুর পর ডালু খান চৌধুরী জেলার সংগঠনকে সামলে রেখেছিলেন। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি কালিয়াচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং ২০০৯ সাল থেকে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে দায়িত্ব সামলেছেন।












Click it and Unblock the Notifications