করোনা আক্রান্ত ন্যাশনাল মেডিক্যালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৭০ জনের বেশি! মৃত্যু স্বাস্থ্য আধিকারিকের
আর আহমেদ ডেন্টাল কলেজের পরে এবার করোনা (Coronavirus) সংক্রমণ (infection) পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে (National Medical College)। গত কয়েকদিনে সেখানকার ৭০ জনের বেশি চিকিৎসক (Doctor) এবং স্বাস্থ্যকর্মী (He
আর আহমেদ ডেন্টাল কলেজের পরে এবার করোনা (Coronavirus) সংক্রমণ (infection) পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে (National Medical College)। গত কয়েকদিনে সেখানকার ৭০ জনের বেশি চিকিৎসক (Doctor) এবং স্বাস্থ্যকর্মী (Health Care staff) করোনা আক্রান্ত হয়েছেন। হাসপাতালে কীভাবে পরিষেবা দেওয়া হবে, তা নিয়ে স্বাস্থ্যভবনের কাছে উপদেশ চাওয়া হয়েছে। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন রাজ্যের এক স্বাস্থ্য আধিকারিকের।

ন্যাশনাল মেডিক্যালে বাড়ছে সংক্রমণ
পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই সেখানে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৭০ জন সংক্রমিত হয়েছেন। যাঁদের রিপোর্ট পজেটিভ এসেছে, তাঁরা আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। অন্যদিকে অনুমান করা হচ্ছে পরবর্তী রিপোর্ট এলে, আরও অনেকেরই সংক্রমণ ধরা পড়বে। সেই কারণে কীভাবে হাসপাতালে রোগী পরিষেবা দেওয়া যাবে, তা নিয়ে চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ।

আর আহমেদ ডেন্টাল কলেজে আক্রান্ত বহু
দিন দুয়েক আগেই আর আহমেদ ডেন্টাল কলেজে করোনা সংক্রমণের চিত্রটা সামনে এসেছিল। কলেজের অধ্যক্ষ, লেডিজ হস্টেলের সুপার, ডেন্টাল কাউন্সিলের সভাপতি রাজু বিশ্বাস-সহ ২৭ জনের বেশি চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে এসেছিল। করোনা সংক্রমিত হয়েছিল লেডিজ হস্টেলের সুপারের ১৪ বছরের মেয়েও। একসঙ্গে ২৭ জনের বেশি করোনা আক্রান্ত হওয়ায় হটস্পট হিসেবে ডেন্টাল কলেজকে চিহ্নিত করা হয়।

কলকাতায় সংক্রমণ সব থেকে বেশি
কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত বুধবার ২৯ ডিসেম্বর যেখানে কলকাতায় সংক্রমিতের সংখ্যা ছিল ৫৪০, সেখানে ১ জানুয়ারি শনিবার আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৯৮। আগামী কয়েকদিনে এই সংক্রমণ কয়েকগুণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনার বিধিনিষেধ না মানার পাশাপাশি মাস্ক ব্যবহার না করা এবং ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি
বর্ষশেষ এবং বর্ষবরণের উৎসবে মাততে গিয়ে পরিস্থিতি ভয়াবহ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

মৃত্যু হয়েছে স্বাস্থ্য আধিকারিকের
এদিকে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু। রাজ্যের হেলথ সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কর্মরত সত্যেন্দ্রনারায়ণ চৌধুরীর মৃত্যু হয়েছে করোনায়। সম্প্রতি ডেপুটি সিএমওএইচ থেকে তাঁর পদোন্নতি হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে। কলকাতায় বাড়ি হলেও তিনি কর্মরত ছিলেন পুরুলিয়ায়। সূত্রের খবর অনুযায়ী উচ্চ রক্তচাপের সঙ্গে তাঁর ডায়াবিটিসও ছিল। সহচিকিৎসকরা জানিয়েছেন দুটি টিকা নেওয়ার পরে তিনিও ধরে নিয়েছিলেন আর যাই হোক মৃত্যু হবে না। সেই কারণে মাস্ক ব্যবহার বেশি করতেন না বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications