অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভায় দেবেন বিশেষ নির্দেশ, গণনার শেষ মুহূর্ত পর্যন্ত পাহারার বার্তা
দ্বিতীয় দফার ভোটের পর স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। গণনাকেন্দ্রের পাহারায় পোলিং এজেন্টদের ভূমিকা বোঝাতে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টেয় তিনি এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন।
জানা গেছে, এক্সিট পোলের সমীক্ষায় ভরসা না রেখে গণনা কেন্দ্রে শেষমূহূর্তে পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেবেন অভিষেক। কাউন্টিং এজেন্টদের তালিকা চূড়ান্ত। কালকের বৈঠকে তাদের ঠান্ডা মাথায় পুরো গণনাপ্রক্রিয়ায় নজর রাখার নির্দেশ দেওয়া হতে পারে।

স্ট্রংরুমের নিরাপত্তায় যেমন তৃণমূল কঠোরতা দেখিয়েছে, তেমনই গণনাকেন্দ্রের ভিতরেও এজেন্টদের কড়া নজর রাখতে হবে। গণনা শেষ না হওয়া পর্যন্ত নিরন্তর পর্যবেক্ষণ জরুরি; বাইরে যেতে হলে বিকল্প এজেন্ট প্রস্তুত রাখতে হবে। প্রক্রিয়া চলাকালীন সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত পদক্ষেপ নিয়ে দলীয় প্রার্থীদের জানাতে হবে। বৈঠকে প্ররোচনা এড়িয়ে চলার নির্দেশও আসতে পারে।
গত বৃহস্পতিবার কারচুপির আশঙ্কায় কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুল ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে উত্তেজনা ছড়ায়। শাখাওয়াত মেমোরিয়ালে মুখ্যমন্ত্রী টানা ৪ ঘণ্টা পাহারা দেন। অন্যদিকে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে কুণাল ঘোষ ও শশী পাঁজারা ধরনায় বসেন।
কারচুপির আশঙ্কায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, তাঁর সাংবাদিক না করা পর্যন্ত দলীয় এজেন্টরা যেন গণনাকেন্দ্র না ছাড়েন। বিজেপির এক্সিট পোলকে 'মিথ্যা’ আখ্যা দিয়ে তিনি দলীয় কর্মীদের মাটি কাঁমড়ে লড়াই করার আহ্বান জানান।












Click it and Unblock the Notifications