অভিষেকের কড়া অবস্থান! ঘুম ছুটতে চলেছে 'পিছিয়ে থাকা' ব্লক সভাপতিদের

বিধানসভা নির্বাচনের আগে ঝাঁকুনি আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের সংগঠনে। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কথাও রাখতে চলেছেন। এক বছর আগেই তিনি বলেছিলেন, লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি লিড নিয়েছে, সেই সব জায়গায় ব্লক সভাপতি-সহ দলীয় নেতৃত্বে বদল আসবে। কয়েক দিনের মধ্যেই সেই ঘোষণার বাস্তবায়ন হবে বলে সূত্রের খবর।

জানা যাচ্ছে, উত্তর দিনাজপুর জেলায় যে ব্লকগুলিতে তৃণমূল পিছিয়ে রয়েছে সেখানে নেতৃত্বে বদলের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। সেখানকার নেতাদের আপত্তিতে আমল না দিয়েই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যেখানেই তৃণমূল পিছিয়ে গিয়েছে গত বছরের লোকসভা নির্বাচনে, সেখানেই ব্লক সভাপতি বদল করা হবে। জেলা তৃণমূল সূত্রের খবর, কালিয়াগঞ্জ দেখার দায়িত্ব দেওয়া হয়েছে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে। রায়গঞ্জে শহর সভাপতি বদল হবে। রায়গঞ্জ বিধানসভা দেখবেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান ও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

গতকাল ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি বহরমপুর সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক করেন। কথা কম, কাজ বেশি তত্ত্ব মেনে চলার বার্তাও দেন। বহরমপুর সাংগঠনিক জেলায় কোনও পরিবর্তন হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। বহরমপুর সাংগঠনিক জেলার বৈঠক চলে ঘণ্টা তিনেক ধরে। এই সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে বৈঠকে ছিলেন হুমায়ুন কবীর, নিয়ামত শেখ, জীবন কৃষ্ণ সাহার মতো বিধায়করা এবং জেলা পরিষদ ও শাখা সংগঠনের নেতারা।

নিয়ামতের বেসুরো হওয়া কিংবা হুমায়ুনের নানা বক্তব্যে বিতর্ক তৈরি হওয়ায় দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে। অপূর্বর সঙ্গে সংঘাত সামনে এসেছে। এমনকী ১৫ অগাস্টের পর নতুন দল তৈরির হুঁশিয়ারি দেন হুমায়ুন। সেই অবস্থান থেকে তিনি সরে এসেছেন। অভিষেকের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, দলের নির্দেশ অভ্যন্তরীণ বিষয়। তা বাইরে বলার নয়। তবে অভিষেকের সঙ্গে ভালো বৈঠক হয়েছে। তাঁর নির্দেশ মেনেই চলব। তৃণমূলেই আছি। সূত্রের খবর, অভিষেক জানিয়ে দিয়েছেন কথা কম বলে কাজ করতে হবে। দলের নিয়ম মেনে চলতে হবে। প্রকাশ্যে দলবিরোধী কাজ করলে কড়া পদক্ষেপ হবে। শহর সংগঠনে পছন্দের লোক বসানোর প্রবণতা বন্ধ করে কাজের লোকদের সুযোগ দিতেও বলা হয়েছে। বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ভিন রাজ্যে হেনস্থার শিকার হওয়া পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে থাকতেও দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+