Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নন্দীগ্রাম পুনরুদ্ধারে তৃণমূলের বড় বাজি কি অভিষেক? জল্পনার মধ্যেই মুখ খুললেন ডায়মন্ড হারবারের সাংসদ

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে কাঁথি ও তমলুকেও দাগ কাটতে ব্যর্থ তৃণমূল, দুটি আসনেই জিতেছে বিজেপি।

নন্দীগ্রাম পুনরুদ্ধারে কি এবার তৃণমূলের বাজি হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এ বিষয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার গতকাল জানান যে, তাঁর কাছে 'তথ্য' আছে অভিষেক নন্দীগ্রাম থেকে লড়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এর জন্য 'অনুগত কর্মকর্তাদের' ওই জেলায় বদলি করছেন।

বালুরঘাটের এই সাংসদ আরও বলেন, "তিনি উপ-মুখ্যমন্ত্রী হতে অত্যন্ত আগ্রহী এবং নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করা সেই পরিকল্পনারই অংশ।" তবে পরে তিনি তাঁর পূর্বের বক্তব্য থেকে কিছুটা সরে এসে সাবধানে শব্দ চয়ন করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই লড়ুন না কেন, আমরা তাঁকে পরাজিত করব।"

এ ব্যাপারে মহেশতলায় সেবাশ্রয় ক্যাম্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের ফাঁকে সুকান্তর বক্তব্যের প্রেক্ষিতে বলেন, উনি হয়তো ওঁর ইচ্ছার কথা জানিয়েছেন। কিন্তু পার্টির সিদ্ধান্তই সব, তাই দলই সিদ্ধান্ত নেবে। যেখানে দল আমায় বলবে, আমি সেখান থেকেই লড়ব। সেটা দার্জিলিং হোক কি নন্দীগ্রাম, কিংবা অন্য কোথাও। যদি সুকান্ত মজুমদার এতটাই রাজনৈতিকভাবে পোক্ত হতেন, তাহলে কোনও মতে ৮,০০০ ভোটে জিততেন না।

তৃণমূল তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেবে। আমাকে কোথায় লড়তে হবে বা হবে না, সেটা বিজেপিকে ভাবতে হবে না।" এদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, অভিষেক নন্দীগ্রামে ভোটে দাঁড়ালেও তাঁকে সেখানকার মানুষ ভোট দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানোর কথা বলার পাশাপাশি মেটিয়াব্রুজ বা সংখ্যালঘু অধ্যুষিত কোনও আসনে সরলে মমতাকে হারানোর দায়িত্ব আইএসএফকে নিতে হবে বলেও মন্তব্য করেন শুভেন্দু। কিন্তু যেখানে হিন্দু বেশি সেই আসনে মমতাকে হারানোর চ্যালেঞ্জ রাজ্যের বিরোধী দলনেতার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+